ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

‎রাবিতে শহীদ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:২১:৩৩ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ ৫০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ইন্তেকালে শোকস্তব্ধ হয়ে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। প্রিয় নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে তাঁর গায়েবানা জানাজা।

‎শনিবার (২০ ডিসেম্বর) আছর নামাজের পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এ জানাজা আদায় করা হয়।জানাজা চলাকালে শোকের আবহে নীরব হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।

‎জানাজায় উপ-উপাচার্য অধ্যাপক মাইন উদ্দিন খান, বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, রাকসুর প্রতিনিধিসহ স্থানীয় জনগণ ও বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন। অনেককে আবেগ সংবরণ করতে না পেরে অশ্রুসিক্ত চোখে দোয়া করতে দেখা যায়।

‎জানাজা শেষে উপ-উপাচার্য অধ্যাপক মাইন উদ্দিন খান বলেন, ‘শরীফ ওসমান হাদি ছিলেন একজন সাহসী ও নীতিবান মানুষ। দেশ ও মানুষের জন্য তাঁর ত্যাগ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর অকাল প্রয়াণ আমাদের জন্য গভীর বেদনার।’

‎এ সময় রাকসুর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সালমান সাব্বির বলেন, ‘ওসমান হাদির মৃত্যু শুধু একটি পরিবারের নয়, পুরো জাতির ক্ষতি। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর আদর্শকে ধারণ করেই সামনে এগিয়ে যেতে চাই।’

‎উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি ইন্তেকাল করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
‎রাবিতে শহীদ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:২১:৩৩ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫