ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে

নিখোঁজের ১১ দিন পর নদী থেকে নারীর মরদেহ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৪৫:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ ৩১ বার পড়া হয়েছে

Oplus_0

আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জে নিখোঁজের ১১ দিন পর শিউলী বেগম (৩৮) নামে এক মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে উপজেলার তারাপুর ইউনিয়নের চর খোদ্দা এলাকার বুড়াইল নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শিউলী বেগম চর খোদ্দা গ্রামের মো. শরিফুল ইসলামের স্ত্রী।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, শিউলী বেগম দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন এবং মানসিক ভারসাম্যহীন অবস্থায় ভুগছিলেন। গত ৯ ডিসেম্বর সকাল আনুমানিক ৭টার দিকে তিনি কাউকে কিছু না জানিয়ে নিজ বাড়ি থেকে বের হয়ে যান। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরে স্বজনরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ১৫ ডিসেম্বর সুন্দরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে স্থানীয়দের মাধ্যমে জানা যায়, বুড়াইল নদীর বাঁশের চরাটের নিচে এক নারীর মরদেহ পড়ে আছে। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শিউলী বেগমের বলে শনাক্ত করেন।

নিহতের ছেলে মো. রেজোয়ান মিয়া জানান, তার মা মৃগী রোগে আক্রান্ত ও মানসিক ভারসাম্যহীন হওয়ায় ধারণা করা হচ্ছে, নিখোঁজ থাকার কোনো এক সময়ে তিনি অসুস্থ হয়ে নদীতে পড়ে গিয়ে মারা যেতে পারেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ বা সন্দেহ নেই।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। কারও বিরুদ্ধে অভিযোগ না থাকায় এবং স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সুন্দরগঞ্জে

নিখোঁজের ১১ দিন পর নদী থেকে নারীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০২:৪৫:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫