ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দেবীগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অবহিতকরণ সভা

পঞ্চগড় প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৪৮:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ ৩২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ের দেবীগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি প্রতিপালন ও গণভোটের বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর দুইটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসানের সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী মোঃ সায়েমুজ্জামান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাস, সহকারী পুলিশ সুপার সামুয়েল সাংমা, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ এনামুল হক, দেবীগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মোঃ সাকিব হাসান, দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মনিরুজ্জামান চৌধুরী প্রমুখ।

অবহিতকরণ সভায় বক্তারা প্রার্থীদের আচরণবিধি মেনে চলা, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাজী মোঃ সায়েমুজ্জামান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সকলকে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রতিপালন করতে হবে। নির্বাচনে সকল প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
   
দেবীগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অবহিতকরণ সভা

আপডেট সময় : ১১:৪৮:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫