ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

যুবদল নেতাকে গুলি করে হত্যা, দায় স্বীকার করলেন ‘ভাগিনা মাসুম’

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৩৪:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ ৬৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর মিরপুরে দোকানে ঢুকে পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়াকে (৪৭) গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেফতার মাসুম বিল্লাহ ওরফে ভাগিনা মাসুম (৩২) দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ছয় দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।

এসময় মাসুম স্বেচ্ছায় জবানবন্দি দিতে রাজি হওয়ায় তদন্ত কর্মকর্তা আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা জবানবন্দি রেকর্ড করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মাসুমকে গত ২০ নভেম্বর শরীয়তপুর থেকে গ্রেফতার করা হয়। পরে আদালত তার ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৭ নভেম্বর সন্ধ্যায় মিরপুর ১২ নম্বর সেকশনের ‘সি’ ব্লকের একটি দোকানে ঢুকে পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার পরদিন নিহতের স্ত্রী সাবিহা আক্তার দিনা বাদী হয়ে পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, পূর্বপরিকল্পিতভাবে আসামিরা কিবরিয়াকে হত্যা করেন। মামলায় জনি ভুঁইয়া, সোহেল, সোহাগ, মাসুম ও রোকনসহ পাঁচজনকে এজহারনামীয় আসামি করা হয়। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
   
যুবদল নেতাকে গুলি করে হত্যা, দায় স্বীকার করলেন ‘ভাগিনা মাসুম’

আপডেট সময় : ০৩:৩৪:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫