ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

চারদিন ধরে পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের শিবির নেতা আসাদুল্লাহ নিখোঁজ, পরিবারের উদ্বেগ

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৪৯:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ ১২৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ার পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ইসলামিক স্টাডিজ বিভাগের ১৯তম ব্যাচের শিক্ষার্থী এবং ক্যাম্পাস শাখা ইসলামী ছাত্রশিবিরের নেতা আসাদুল্লাহ আল সাদিক (২৪) চার দিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজের ঘটনায় সাঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) সকালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।

নিখোঁজ শিবির নেতা সাদিক গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের শিমুলতাইড় গ্রামের মতিউর রহমানের ছেলে।

পরিবার জানায়, গত সোমবার (২৪ নভেম্বর) দুপুর ২টার দিকে তিনি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। ট্রেনে যাওয়ার পরিকল্পনা থাকলেও ট্রেন মিস হওয়ায় পরে সিএনজিতে রওনা হওয়ার কথা বাবা–মাকে ফোনে জানান। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ এবং কোনোভাবেই তার সন্ধান মিলছে না।

পরিবারের সদস্যরা রাতভর এবং পরবর্তী কয়েকদিন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো তথ্য পাননি। পরে বুধবার (২৬ নভেম্বর) সাঘাটা থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। ছেলেকে না পেয়ে দুশ্চিন্তায় ভেঙে পড়েছেন স্বজনরা।

আসাদুল্লাহর এক স্বজন বলেন, ‘চারদিন ধরে কোনো সংবাদ নেই। আমরা খুব উদ্বিগ্ন। কেউ যদি তার কোনো খোঁজ পেয়ে থাকেন তাহলে দয়া করে জানাবেন।’

সাঘাটা থানার ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন, ‘আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। নিখোঁজ হওয়ার পেছনে সম্ভাব্য সব কারণ খতিয়ে দেখা হচ্ছে। বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়া হচ্ছে। আশা করি দ্রুতই কোনো অগ্রগতি পাওয়া যাবে।’

নিখোঁজ শিক্ষার্থী ও শিবির নেতা সাদিককে খুঁজে পেতে পরিবার, স্থানীয়রা এবং পুলিশ প্রশাসন সক্রিয়ভাবে কাজ করছে। কেউ তথ্য জানলে নিকটস্থ থানায় বা পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
চারদিন ধরে পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের শিবির নেতা আসাদুল্লাহ নিখোঁজ, পরিবারের উদ্বেগ

আপডেট সময় : ০২:৪৯:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫