ঢাকা ০৪:১২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসপাতাল পরিদর্শনে গিয়ে পাননি পাঁচ চিকিৎসককে, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর মিশিগানে আগের দিন ওবামা, পরদিন ট্রাম্প সুন্দরগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার গাজায় নিজের সেনাসন্তান নিহত হওয়াতেই কি রাজনীতিতে আগ্রহী হয়ে ওঠেন আইজেনকট বাংলাদেশের শিক্ষক থেকে যুক্তরাজ্যের শিক্ষার্থী, আমার অভিজ্ঞতা পাখি তো আকাশেই সুন্দর রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, তিনজন নিহত মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীদের মেডিক্যাল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু অফিস থেকে হেঁটে বাসায় যাচ্ছিলেন যুবক, ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত গুলশান-বনানীর পাঠকদের হাতের নাগালে বইয়ের সম্ভার

সুন্দরগঞ্জে ডাক্তার জিয়া বিএনপির মনোনয়ন পাওয়ায় মিষ্টি বিতরণ

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৫৩:৪২ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫ ১৩৫ বার পড়া হয়েছে

Oplus_131072

আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মনোনয়ন পাওয়ায় মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার রাতে উপজেলার শান্তিরাম ইউনিয়নের ছুরত আলী মোড়ে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাখাওয়াৎ হোসেন সরকার মিলনের নেতৃত্বে এ মিষ্টি বিতণের আয়োজন হয়। এতে স্থানীয় নেতাকর্মী, গ্রামবাসী ও পথচারীদের অংশগ্রহণে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ। প্রায় আধা ঘণ্টা ধরে চলে মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময়।

এ সময় সাময়িকভাবে যান চলাচল বন্ধ থাকলেও বাস, ট্রাকের চালক ও যাত্রীদের মাঝেও মিষ্টি বিতরণ করা হয়। উচ্ছ্বসিত জনতার মুখে ছিল বিজয়ের প্রত্যাশা আর আনন্দের হাসি।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাখাওয়াৎ হোসেন সরকার মিলন বলেন, ‘অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম জিয়া একজন শিক্ষিত, সৎ ও যোগ্য ব্যক্তি। চিকিৎসক হিসেবে তিনি দীর্ঘদিন ধরে সুন্দরগঞ্জের সাধারণ মানুষের সেবায় নিয়োজিত রয়েছেন। সুন্দরগঞ্জবাসীর প্রত্যাশা—তার নেতৃত্বেই ধানের শীষ এবারের নির্বাচনে বিজয়ের প্রতীক হয়ে উঠবে।’

তিনি আরও বলেন, ‘সব ধরনের অনৈক্য ও বিভেদ ভুলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। ঐক্যবদ্ধ শক্তিই পারে সুন্দরগঞ্জে ধানের শীষের জয় নিশ্চিত করতে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
সুন্দরগঞ্জে ডাক্তার জিয়া বিএনপির মনোনয়ন পাওয়ায় মিষ্টি বিতরণ

আপডেট সময় : ০৪:৫৩:৪২ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫