ঢাকা ০৪:১২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসপাতাল পরিদর্শনে গিয়ে পাননি পাঁচ চিকিৎসককে, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর মিশিগানে আগের দিন ওবামা, পরদিন ট্রাম্প সুন্দরগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার গাজায় নিজের সেনাসন্তান নিহত হওয়াতেই কি রাজনীতিতে আগ্রহী হয়ে ওঠেন আইজেনকট বাংলাদেশের শিক্ষক থেকে যুক্তরাজ্যের শিক্ষার্থী, আমার অভিজ্ঞতা পাখি তো আকাশেই সুন্দর রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, তিনজন নিহত মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীদের মেডিক্যাল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু অফিস থেকে হেঁটে বাসায় যাচ্ছিলেন যুবক, ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত গুলশান-বনানীর পাঠকদের হাতের নাগালে বইয়ের সম্ভার

সুন্দরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:২৬:১১ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫ ১২০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আশিকুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ, উপজেলা মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি ও খানাবাড়ি এম ইউ দ্বিমুখী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. ইয়াকুব আলী, ভাটিকাপাসিয়া সেসিপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউটসের সম্পাদক এম মাহফুজার রহমান লেলিন, আলহাজ্ব হোসেন স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের প্রদর্শক ও বাংলাদেশ শিক্ষক সমিতি গাইবান্ধা জেলার যুগ্ম আহ্বায়ক মো. আবু তাহের আলম, সুপার মাওলানা মো. রফিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষক সমাজের মর্যাদা রক্ষা, এবং বিদ্যালয়ভিত্তিক শিক্ষা কার্যক্রম আরও প্রাণবন্ত করার নানা প্রস্তাব তুলে ধরেন। তারা বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, আর এই মেরুদণ্ডকে শক্তিশালী রাখতে শিক্ষক সমাজের ভূমিকা অনস্বীকার্য।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস বলেন, ‘শিক্ষক সমাজ জাতি গঠনের কারিগর। সুন্দরগঞ্জ উপজেলায় শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে।’

তিনি শিক্ষকদের পেশাগত দায়িত্ব, নৈতিক মূল্যবোধ ও সমাজে ইতিবাচক ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক, সরকারি কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
সুন্দরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

আপডেট সময় : ০১:২৬:১১ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫