সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে উন্মুক্ত ওয়ার্ড সভা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:২০:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ ৪৫ বার পড়া হয়েছে

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় উন্মুক্ত ওয়ার্ড সভা ও জন্ম-মৃত্যু নিবন্ধন বিষয়ক ওয়ার্ড টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে দহবন্দ ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মাসুদ রানার বাড়ির উঠানে এ সভা আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল আলম সরকার রেজা।
ইউপি সদস্য মাসুদ রানার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংরক্ষিত নারী ইউপি সদস্য আনোয়ায়া বেগম,স্বাস্থ্য সহকারী শিউলী বেগম, সাংবাদিক সুমন মিয়া প্রমুখ। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও সুধীজনরা উপস্থিত ছিলেন।
সভায় স্থানীয় উন্নয়ন কার্যক্রম, জনসেবা এবং জন্ম-মৃত্যু নিবন্ধন প্রক্রিয়া সঠিকভাবে বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরা হয়।























