ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে চুরি-ডাকাতি বেড়েই চলেছে, নিরাপত্তা দাবিতে মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫ ৭৮ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তাহীনতা ও পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদে জননিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে ইউনিয়নের নতুন বাজার এলাকার পাকা রাস্তার মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ইদিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহারুল হুদা মণ্ডল, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা ছাত্রশিবির সভাপতি মোসফেকুর প্রামাণিক, ইউপি সদস্য মোকলেছুর রহমান, বাজার কমিটির সভাপতি হেলাল মিয়া, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, শিক্ষক রাজ্জাক মাস্টার ও আশরাফুল মাস্টার, ভুক্তভোগী পরিবারের সদস্য রতন মাস্টার ও শাহজাহান ঘটক প্রমুখ।

বক্তারা বলেন, ‘ইদিলপুরে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা বাড়ছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখনো দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ভুক্তভোগীরা হুমকির মুখে মামলা করতেও সাহস পাচ্ছেন না।’

তারা ডাকাতদের দ্রুত গ্রেফতার, নিয়মিত টহল ও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার বলেন, ‘এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ আসেনি। তারপরও পুলিশ অভিযান চালাচ্ছে। দায়ীদের গ্রেফতারে চেষ্টা চলছে।’

উল্লেখ্য, গত মঙ্গলবার গভীর রাতে ইদিলপুর গ্রামের শিক্ষক মানিক চন্দ্র সরকারের বাড়িতে ৭-৮ জনের ডাকাতদল হামলা চালায়। তারা অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও একটি মোটরসাইকেলসহ মূল্যবান জিনিসপত্র লুট করে। যাওয়ার সময় ভুক্তভোগীদের মামলা না করার জন্য প্রাণনাশের হুমকিও দেয়। এ ছাড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে একাধিক চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলেও অভিযোগ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
সাদুল্লাপুরে চুরি-ডাকাতি বেড়েই চলেছে, নিরাপত্তা দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৩:৪৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫