সুন্দরগঞ্জে জুলাই শহীদদের স্মরণে আলোচনা ও পুরস্কার বিতরণ
- আপডেট সময় : ০৫:১১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫ ১২৯ বার পড়া হয়েছে

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে জুলাই শহীদদের স্মরণে কাব স্কাউট ও স্কাউটদের নিয়ে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে উপজেলা স্কাউটসের আয়োজনে প্রশাসন সভাকক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস সুন্দরগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি মো. শাহজাহান মিঞা।
এ সময় বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটস উপজেলা কমিশনার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এইচ. এম. মাহবুবুর রহমান, একাডেমিক সুপারভাইজার মো. বেলাল হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আশিকুর রহমান, স্কাউটস সম্পাদক এম. মাহফুজার রহমান লেলিন, কাব স্কাউট লিডার ট্রেইনার মোছা. জিন্নাতুল ফেরদৌসী, সহ-সম্পাদক মো. রেজাউল আলম, সহকারী কমিশনার মো. আব্দুর রাজ্জাক রাজা, মো. আহসান হাবীব, অডিট টিম সদস্য মো. জাহিদুল ইসলাম জাহিদ, গণমাধ্যমকর্মী সুদীপ্ত শামীম প্রমুখ।
শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে কাব ও স্কাউট উভয় শাখার সদস্যদের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত।

























