ঢাকা ০১:২২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

সভাপতি রাশেদ, সাধারণ সম্পাদক শহীদ

গাইবান্ধায় শ্রমিক অধিকার পরিষদের জেলা কমিটি অনুমোদন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫ ১২৭ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধা প্রতিনিধি:
বাংলাদেশ গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ গাইবান্ধা জেলা শাখার ৪৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদন পেয়েছে। এতে মো. রাশিদুল ইসলাম রাশেদকে সভাপতি, মো. শহিদুল ইসলাম শহীদকে সাধারণ সম্পাদক এবং মো. আসাদুজ্জামান আসাদকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) রাতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক আল ইমরান স্বাক্ষরিত এক পত্রে আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন, সিনিয়র সহ-সভাপতি মো. মোরসেদুল ইসলাম। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. কামরুজ্জামান ফুয়াদ, মো. ফিরোজ কবির, মো. ফরিদ ও আমিনুল ইসলাম। সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পদে আছেন গোলাম মোস্তফা। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. শাহাদাত হোসেন, জিল্লুর রহমান জীবন ও হারুনুর রশিদ। কমিটিতে আরও রয়েছেন শ্রমিক অধিকার আন্দোলনের সঙ্গে যুক্ত বিভিন্ন পেশার প্রতিনিধি।

নবনির্বাচিত নেতারা জানান, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং নিরাপদ কর্মপরিবেশ তৈরিতে সংগঠনটি সক্রিয়ভাবে কাজ করবে।

নব গঠিত কমিটির সভাপতি রাশিদুল ইসলাম রাশেদ বলেন, ‘গাইবান্ধা জেলার শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে সংগঠন দৃঢ় অবস্থান গ্রহণ করবে।’

তিনি আরও বলেন, ‘আমরা শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা, নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলা এবং তাদের অবিচারের বিরুদ্ধে আইনি ও সামাজিক আন্দোলন চালিয়ে যাবো। শ্রমিকের ঐক্যই শক্তি, আর সেই শক্তির মাধ্যমে আমরা সবাই মিলে সুন্দর ও মর্যাদাসম্পন্ন জীবন গড়ার লক্ষ্যে এগিয়ে যাবো।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
সভাপতি রাশেদ, সাধারণ সম্পাদক শহীদ

গাইবান্ধায় শ্রমিক অধিকার পরিষদের জেলা কমিটি অনুমোদন

আপডেট সময় : ০৫:২১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫