সংবাদ শিরোনাম ::
শ্রীপুর ইউনিয়ন
সুন্দরগঞ্জে সচেতনতামূলক আলোচনা সভা ও মা সমাবেশ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৫৭:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫ ৯৬ বার পড়া হয়েছে

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জে পানিতে ডুবে শিশু মৃত্যু, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলার শ্রীপুর ইউনিয়ন পরিষদের ধর্মপুর গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ কুমার বিশ্বাস।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমী কায়ছারের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজহারুল ইসলাম মুকুল, প্যানেল চেয়ারম্যান মো. মামুনুর রশিদ, ইউপি সদস্য এটিএন ফারুকুল ইসলাম, পলাশ মিয়া, মো. আব্দুল্লাহ, গণমাধ্যমকর্মী সুদীপ্ত শামীম, উপকারভোগী বিউটি বেগম, চম্পা বেগম প্রমূখ।























