ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

চৌমুহনীতে হাসপাতালে হামলার প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:১২:৪০ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ৫২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর চৌমুহনীতে হাসপাতালে হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার না করা এবং এই ধরনের নেক্কারজনক ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) দুপুরে চৌমুহনী পাবলিক হল চত্বরে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন ও এপেক্স কেয়ার হাসপাতালের যৌথ উদ্যোগে এ মানববন্ধন আয়োজন করা হয়।

অভিযোগে জানা যায়, গত ২৯ ডিসেম্বর সন্ধ্যায় চৌমুহনী পৌরসভার কিসমত করিমপুরের রাবেয়া হাসপাতাল (প্রাঃ) লক্ষ্য করে একদল সন্ত্রাসী লাঠি, সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে হঠাৎ হামলা চালায়। এ সময় কয়েকজনকে জিম্মি করা হয়, হাসপাতাল ভাঙচুর ও লুটপাট করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় তোফাজ্জল হোসেন ফারুকসহ ৫ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়। তবে পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

হাসপাতালের চেয়ারম্যান ডাঃ মোঃ আবু নাছের বলেন, ‘কিছুদিন ধরে চৌমুহনী ও আশেপাশের এলাকায় দুষ্কৃতিকারীরা একাধিক হাসপাতালে হামলা চালিয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি করেছে। এতে হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগীরা আতঙ্কিত। এর প্রতিবাদে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ ও নিরাপত্তার দাবি জানানো হয়েছে। কিন্তু এখনো কোন ব্যবস্থা নেওয়া হয়নি। এই কারণে সারাদেশে স্বাস্থ্যসেবা ঝুঁকির মুখে পড়েছে। হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
চৌমুহনীতে হাসপাতালে হামলার প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ০৩:১২:৪০ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬