সুন্দরগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন
- আপডেট সময় : ০২:০৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ৫০ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলির সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহরাব আল আকাশ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. শহিদুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক মো. ইখতিয়ার উদ্দিন ভূইয়া নিপন, পৌর জামায়াতের আমীর মুহাঃ একরামুল হক, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাফর আহম্মেদ লস্কর, উপজেলা স্কাউটস সম্পাদক এম মাহফুজার রহমান লেলিন, বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা মো. ইব্রাহীম খলিলুল্লাহ, উপজেলা এনসিপির আহ্বায়ক আল শাহাদাৎ জামান জিকো, পৌর আহ্বায়ক মো. আরিফুর রহমান, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মোশাররফ হোসেন বুলু, সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহিদ, সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি এ মান্নান আকন্দ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এবিএম সাইফুল ইসলাম মন্ডল শাহজাহান এবং উদ্যোক্তা মো. রাব্বি কুল ও মো. জিয়াউর রহমান।
আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

























