ঢাকা ০১:১৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৪৬:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জের ফতুল্লায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৪ জানুয়ারি) সকালে বক্তাবলী ও ধর্মগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ফতুল্লা মডেল থানার বক্তাবলী পূর্ব গোপালনগর এলাকার মৃত হোসেন আলী বেপারীর ছেলে আওয়ামী লীগ নেতা মো. আসাদ (৫৫) এবং একই থানার ধর্মগঞ্জ ঢালীপাড়া এলাকার মৃত আব্দু গনির ছেলে নাজিমউদ্দিন ঢালী (৬০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া দুই নেতার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় বৈষম্যবিরোধী একাধিক মামলা রয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চলমান অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। সংশ্লিষ্ট মামলাগুলোতে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
নারায়ণগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৪৬:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬