ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসপাতাল পরিদর্শনে গিয়ে পাননি পাঁচ চিকিৎসককে, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর মিশিগানে আগের দিন ওবামা, পরদিন ট্রাম্প সুন্দরগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার গাজায় নিজের সেনাসন্তান নিহত হওয়াতেই কি রাজনীতিতে আগ্রহী হয়ে ওঠেন আইজেনকট বাংলাদেশের শিক্ষক থেকে যুক্তরাজ্যের শিক্ষার্থী, আমার অভিজ্ঞতা পাখি তো আকাশেই সুন্দর রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, তিনজন নিহত মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীদের মেডিক্যাল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু অফিস থেকে হেঁটে বাসায় যাচ্ছিলেন যুবক, ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত গুলশান-বনানীর পাঠকদের হাতের নাগালে বইয়ের সম্ভার

৯ জনকে কামড়ানো সেই শেয়ালের শরীরে মিলল জলাতঙ্কের ভাইরাস

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:১০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জে লোকালয়ে ঢুকে নারী, পুরুষ ও শিশুসহ ৯ জন মানুষ এবং দুটি গরুকে কামড়ে আহত করা সেই শেয়ালটি জলাতঙ্কের ভাইরাস বহন করছিল। শেয়ালটির মাথা থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষায় জলাতঙ্ক ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কে. এম. ইফতেখারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বেলকা ইউনিয়নের তালুক বেলকা ও জিগাবাড়ী গ্রামে লোকালয়ে ঢুকে পড়ে শেয়ালটি। এরপর পথচারী ও বাড়ির আশপাশে থাকা মানুষের ওপর একের পর এক হামলা চালায়। শেয়ালের কামড়ে শিশু, নারী ও পুরুষসহ ৯ জন আহত হন। একই সময় দুটি গরুকেও কামড় দেয় এটি। পরে স্থানীয়রা শেয়ালটিকে ধরে মেরে একটি নির্জন স্থানে ফেলে রাখেন।

আহতরা হলেন তালুক বেলকা গ্রামের মো. জমশের আলীর স্ত্রী মোছা. নিলি বেগম (৪০), মৃত কামাল উদ্দিনের ছেলে মো. সাদেক হোসেন (৭০), মো. আব্দুল হান্নান মিয়ার স্ত্রী মোছা. আফরুজা বেগম (৩৭) ও মো. শফিউল ইসলামের ছেলে মো. শাওন মিয়া (৬)। জিগাবাড়ী গ্রামের আহতরা হলেন মো. মুকুল মিয়ার স্ত্রী মোছা. রাবেয়া বেগম (৩৮), তার ছেলে মো. রাকিবুল হাসান (১৩), মো. ইয়াকুব আলীর ছেলে মো. এনামুল হক (২৬), মো. আব্দুল আহাদ আলীর মেয়ে মোছা. আয়শা আক্তার (৩) ও মো. আব্দুর রহিমের ছেলে মো. হাসান মিয়া (৭)।

শেয়ালের হামলায় আহত ৯ জনই সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। সেখানে প্রয়োজনীয় চিকিৎসার পাশাপাশি তাদের ভ্যাকসিন দেওয়া হয়। পরে আহতদের শারীরিক অবস্থার খোঁজ নিতে গাইবান্ধার সিভিল সার্জন ডা. রফিকুজ্জামানের নেতৃত্বে একটি চিকিৎসক দল বাড়ি বাড়ি গিয়ে তাদের পরিদর্শন করে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও আহতদের নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। এর মধ্যে নিলি বেগমকে সাড়ে ৭ হাজার টাকা এবং বাকি আটজনকে ৪ হাজার টাকা করে দেওয়া হয়।

শেয়ালটি মারা যাওয়ার পর সেটি জলাতঙ্ক ভাইরাস বহন করছিল কি না, তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। বিষয়টি নিশ্চিত করতে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা শেয়ালটির মাথা সংগ্রহ করে নমুনা পরীক্ষার উদ্যোগ নেন।

নমুনা সংগ্রহকারী কর্মকর্তা ও উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. মোজাম্মেল হক বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় শেয়ালটি খুঁজে বের করি। পরে তার মাথা কেটে নিই এবং বাকি অংশ মাটিতে পুঁতে রাখি। এ সময় বেলকা ইউনিয়নের ভ্যাকসিনেটর, এআই টেকনিশিয়ান ও স্থানীয় লোকজন সঙ্গে ছিলেন।’

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কে. এম. ইফতেখারুল ইসলাম বলেন, ‘উপজেলা ভেটেরিনারি সার্জন শেয়ালটির মাথা কেটে নিয়ে আসেন। শেয়ালটির কাটা মাথা থেকে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য কেন্দ্রীয় রোগ গবেষণা কেন্দ্রে পাঠানো হয়েছিল। পরীক্ষা করে ফলাফল আসে, শেয়ালটি জলাতঙ্ক ভাইরাস বহন করছিল।’

তিনি আরও বলেন, ‘শেয়ালের কামড়ে আহতরা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ভ্যাকসিন নিয়েছেন। এর পাশাপাশি ঘটনাস্থলে গিয়ে গরু দুটিকেও ভ্যাকসিন দেওয়া হয়েছে। আশা করি, তাদের আর কোনো সমস্যা হবে না।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
৯ জনকে কামড়ানো সেই শেয়ালের শরীরে মিলল জলাতঙ্কের ভাইরাস

আপডেট সময় : ০৫:১০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬