ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পানি পানের পর অসুস্থ, রাতে ৪ লাখ টাকা-স্বর্ণালংকার চুরি পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে সুন্দরগঞ্জে বিএনপির মিছিল ৯ জনকে কামড়ানো সেই শিয়ালের মাথা গেল পরীক্ষাগারে গোবিন্দগঞ্জে বিদ্যালয়ে দুর্বৃত্তের হামলা, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ১৫ গাইবান্ধায় শিশু অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেফতার দুই সুন্দরগঞ্জে অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব রোধে সচেতনতামূলক মতবিনিময় সভা ডেঙ্গু প্রতিরোধে সুন্দরগঞ্জ ডিডব্লিউ সরকারি কলেজে পরিচ্ছন্নতা কার্যক্রম চার মিনিটে তিন ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা, আওয়ামী লীগ নেতা গ্রেফতার শিয়ালের কামড়ে আহতদের পাশে উপজেলা প্রশাসন, নগদ অর্থ সহায়তা গাইবান্ধায় ২ হাজার ইয়াবাসহ কারবারি গ্রেফতার

গোবিন্দগঞ্জে বিদ্যালয়ে দুর্বৃত্তের হামলা, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ১৫

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:১৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ক্লাস চলাকালে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে। এতে শিক্ষক, শিক্ষার্থী, নৈশপ্রহরী ও স্থানীয় বাসিন্দাসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের শিবের বাজারে ডা. নুরুল সরকার স্কুল অ্যান্ড কলেজে এ হামলার ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হলেন নাঈম ইসলাম (১৬), সাহেদ হোসেন (১৬), মেহেদী হাসান (১৬), রাসেল মিয়া (১৬), রিয়াদ (১৬), কবীর হোসেন (১৩) ও সাগর শেখ (১৪)। আহত শিক্ষকরা হলেন শামীম মিয়া (৩৫), সোহেল সরদার (৩৩), মশিউর রহমান (৩২), জয় চৌধুরী (৩৫) ও অপু গুণ (৩৮)। এছাড়া নৈশপ্রহরী মাসুদ শেখ (৩৮), স্থানীয় বাসিন্দা মিনি বেগম (৫০) ও জহুরুল ইসলাম (৩৫) আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য, বিদ্যালয়ের মালিক লিটন মিয়ার সঙ্গে বিরোধের জেরে পার্শ্ববর্তী এলাকার আব্দুল মান্নান ডিপটির নেতৃত্বে ৫০ থেকে ৬০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে ক্লাস চলাকালে বিদ্যালয়ে হামলা চালায়। এ সময় তারা এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর করে।

আকস্মিক হামলায় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণভয়ে তারা বিভিন্ন দিকে ছুটোছুটি শুরু করেন। হামলাকারীদের ইটপাটকেল ও দেশীয় অস্ত্রের আঘাতে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৫ জন আহত হন বলে স্থানীয়রা জানান।

এ সময় হামলাকারীরা বিদ্যালয়ের চারটি মোটরসাইকেল ও দুটি ল্যাপটপ ভাঙচুর করে বলেও অভিযোগ পাওয়া গেছে।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে জহুরুল ইসলাম ও সাগর মিয়া নামে দুজনকে আটক করা হয়। ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, ‘এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
গোবিন্দগঞ্জে বিদ্যালয়ে দুর্বৃত্তের হামলা, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ১৫

আপডেট সময় : ১১:১৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬