ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে ডেঙ্গু শনাক্ত ৫ 

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৪১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত কয়েক দিনে পাঁচ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। তার মধ্যে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও বাকি চারজন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি আছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, ডেঙ্গু ওয়ার্ডে তিন জন পুরুষ ও হাসপাতালের বারান্দায় একজন নারী রোগী চিকিৎসা নিচ্ছেন।

চিকিৎসাধীন ব্যক্তিরা হলেন, বেলকা ইউনিয়নের মজিদ পাড়া গ্রামের হযরত আলীর ছেলে আঙ্গুর মিয়া। পরান গ্রামের নুরুল ইসলামের ছেলে কাজীউল মিয়া। শান্তিরাম ইউনিয়নের রবিউল ইসলামের ছেলে আলামিন মিয়া ও হরিপুর ইউনিয়নের কাশিমবাজার এলাকার ডাঙ্গার চরের মুসলিম মিয়ার স্ত্রী ফুলমতি বেগম।

হাসপাতাল সূত্রে জানা যায়, ফুলমতি বেগম তারাপুর ইউনিয়নের চৈতন্য বাজার এলাকায় বেড়াতে এসে ডেঙ্গু আক্রান্ত হন। আর বাকি তিনজন ঢাকা থেকে জ্বর নিয়ে বাড়িতে ফিরলে জ্বর না কমায় সুন্দরগঞ্জ মেডিকেলে ভর্তি হয়। পরে পরীক্ষা করলে ডেঙ্গু সনাক্ত হয়। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ডেঙ্গু আক্রান্ত কাজিউল বলেন, আমি ঢাকায় চাকরি করি। কয়েক দিন আগে জ্বর নিয়ে বাড়িতে আসি। ওষুধ খাওয়ার পরও জ্বর না কমায় সুন্দরগঞ্জ হাসপাতালে ভর্তি হই। পরে পরীক্ষা করে জানতে পারি, আমি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছি। এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছি।

এ বিষয়ে উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুল হাসান বলেন, ডেঙ্গুর বিভিন্ন উপসর্গ নিয়ে কয়েকজন রোগী হাসপাতালে ভর্তি হলে তাদের পরীক্ষা করা হয়। পরীক্ষায় পাঁচজনের ডেঙ্গু পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের ডেঙ্গু ওয়ার্ডে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে এবং জ্বর হলে দ্রুত পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জে ডেঙ্গু শনাক্ত ৫ 

আপডেট সময় : ০৪:৪১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬