ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পিরোজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পিরোজপুর পলিটেকনিকে ৪৩ কোটি ৬৮ লাখ টাকার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজপথে নামবে মানুষ: মাওলানা আবদুল হালিম বিএনপি গায়ের জোরে ক্ষমতায় রয়েছে: নাহিদ ইসলাম মসজিদ কমিটি নিয়ে বিরোধে বৃদ্ধকে হত্যা, আসামি গ্রেফতার প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন নিহত পোশাকশ্রমিক তৌফিকের পরিবার সুন্দরগঞ্জে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩ পরীক্ষার আগে কেন্দ্র বদল, ৪০ কিলোমিটার যাতায়াতের শঙ্কায় শিক্ষার্থীরা অক্টোবরে হামলা-হয়রানির শিকার ২৮ সংবাদকর্মী, প্রাণ গেছে একজনের: বিএজির প্রতিবেদন

সুন্দরগঞ্জ

লোকালয়ে শিয়ালের হানা, শিশু-নারীসহ আহত ৯ জন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:২৪:১৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ১৩৭ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জে হঠাৎ লোকালয়ে ঢুকে পড়ে একটি শিয়াল। এরপর পথচারী থেকে শুরু করে বাড়ির আশপাশে থাকা মানুষের ওপর একের পর এক হামলা চালায়। শিয়ালের কামড়ে শিশু, নারী ও পুরুষসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। আকস্মিক এ হামলায় মুহূর্তেই বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ী ও তালুক বেলকা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, জিগাবাড়ী গ্রামের মো. মুকুল মিয়ার স্ত্রী মোছা. রাবেয়া বেগম (৩৮), তার ছেলে মো. রাকিবুল হাসান (১৩), মো. ইয়াকুব আলীর ছেলে মো. এনামুল হক (২৬), মো. আব্দুল আহাদ আলীর মেয়ে মোছা. আয়শা আক্তার (৩) ও মো. আব্দুর রহিমের ছেলে মো. হাসান মিয়া (৭)। একই ইউনিয়নের তালুক বেলকা গ্রামের মো. জমশের আলীর স্ত্রী মোছা. নিলি বেগম (৪০), মৃত কামাল উদ্দিনের ছেলে মো. সাদেক হোসেন (৭০), মো. আব্দুল হান্নান মিয়ার স্ত্রী মোছা. আফরুজা বেগম (৩৭) এবং মো. শফিউল ইসলামের ছেলে মো. শাওন মিয়া (৬)।

স্থানীয়রা জানান, রোববার বিকেলে হঠাৎ একটি শিয়াল লোকালয়ে ঢুকে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই এটি পথচারী ও বাড়ির আশপাশে থাকা মানুষের ওপর হামলা শুরু করে। শিয়ালের কামড়ে একে একে শিশু, নারী ও পুরুষ আহত হলে আতঙ্কে ছুটোছুটি শুরু হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এদিকে, হামলার পর শিয়ালটি বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করায় আতঙ্ক আরও বেড়ে যায়। পরে স্থানীয়রা শিয়ালটিকে ধরে মেরে ফেলেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, শিয়ালের কামড়ে আহত ৯ জনকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান বলেন, ‘শিয়ালের কামড়ে আহত হয়ে হাসপাতালে আসা সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের প্রাথমিক চিকিৎসার পাশাপাশি ভ্যাকসিন দেওয়া হয়েছে। তাদের চিকিৎসায় কোনো ধরনের অবহেলা করা হচ্ছে না।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জ

লোকালয়ে শিয়ালের হানা, শিশু-নারীসহ আহত ৯ জন

আপডেট সময় : ০৭:২৪:১৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬