পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে সুন্দরগঞ্জে বিএনপির মিছিল
- আপডেট সময় : ১২:৪০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে গাইবান্ধার সুন্দরগঞ্জে মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে সুন্দরগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয় থেকে মিছিলটি বের হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাহিরগোলা মসজিদ এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হন নেতাকর্মীরা।
সমাবেশে বক্তব্য দেন সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ, সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামানিক মাহমুদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিআরডিবির চেয়ারম্যান ইফতেখার হোসেন পপেল, নাহমুদুল হক রাসেল, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহমান, সদস্য সচিব আলম জামান মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মতিয়ার রহমান, উপজেলা ওলামা দলের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন সেলিম ও আসাদুজ্জামান খন্দকার মাসুদ প্রমুখ।
এ সময় উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তাদের দাবি, বিএনপির নেতৃত্বে দেশ পরিচালনায় শৃঙ্খলা ও স্থিতিশীলতা গুরুত্ব পাচ্ছে এবং প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানের নেতৃত্বে জনগণের প্রত্যাশা পূরণে সরকার কাজ করছে।
তারা আরও বলেন, দেশের শান্তি, গণতান্ত্রিক পরিবেশ ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সাধারণ জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা যাতে জনজীবন ও দেশের স্বাভাবিক পরিবেশকে ব্যাহত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারা।


















