ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পানি পানের পর অসুস্থ, রাতে ৪ লাখ টাকা-স্বর্ণালংকার চুরি পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে সুন্দরগঞ্জে বিএনপির মিছিল ৯ জনকে কামড়ানো সেই শিয়ালের মাথা গেল পরীক্ষাগারে গোবিন্দগঞ্জে বিদ্যালয়ে দুর্বৃত্তের হামলা, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ১৫ গাইবান্ধায় শিশু অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেফতার দুই সুন্দরগঞ্জে অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব রোধে সচেতনতামূলক মতবিনিময় সভা ডেঙ্গু প্রতিরোধে সুন্দরগঞ্জ ডিডব্লিউ সরকারি কলেজে পরিচ্ছন্নতা কার্যক্রম চার মিনিটে তিন ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা, আওয়ামী লীগ নেতা গ্রেফতার শিয়ালের কামড়ে আহতদের পাশে উপজেলা প্রশাসন, নগদ অর্থ সহায়তা গাইবান্ধায় ২ হাজার ইয়াবাসহ কারবারি গ্রেফতার

সুন্দরগঞ্জে অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব রোধে সচেতনতামূলক মতবিনিময় সভা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৫৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জে অ্যানথ্রাক্স (তড়কা) রোগের প্রাদুর্ভাব রোধে ভলান্টিয়ার ভ্যাকসিনেটর ও এআই (কৃত্রিম প্রজনন) টেকনিশিয়ানদের সচেতনতা বৃদ্ধিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে নিজস্ব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জোবাইদুল কবীর।

সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কামরুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কে. এম. ইফতেখারুল ইসলাম, ভেটেরিনারি সার্জন ডা. মোজাম্মেল হক, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. শহিদুল ইসলাম সরকার মঞ্জু, পৌর আমির মুহা. একরামুল হক এবং সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মোশাররফ হোসেন বুলুসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সভায় অ্যানথ্রাক্স রোগের লক্ষণ, সংক্রমণের ঝুঁকি, আক্রান্ত পশুর বিষয়ে করণীয় এবং রোগের প্রাদুর্ভাব প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ভলান্টিয়ার ভ্যাকসিনেটর ও এআই টেকনিশিয়ানদের মাঠপর্যায়ে দায়িত্ব পালনের সময় সতর্কতা অবলম্বন এবং প্রাণিসম্পদ বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানানো হয়।

 এ ছাড়া অসুস্থ পশুর পাশাপাশি কোনো সুস্থ গরুও পরীক্ষা-নিরীক্ষা ছাড়া জবাই সম্পূর্ণ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্ত অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়। একই সঙ্গে উপজেলার সব গরু ও ছাগলকে অ্যানথ্রাক্সের টিকা দেওয়ার বিষয়টি নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জে অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব রোধে সচেতনতামূলক মতবিনিময় সভা

আপডেট সময় : ০৬:৫৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬