ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পানি পানের পর অসুস্থ, রাতে ৪ লাখ টাকা-স্বর্ণালংকার চুরি পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে সুন্দরগঞ্জে বিএনপির মিছিল ৯ জনকে কামড়ানো সেই শিয়ালের মাথা গেল পরীক্ষাগারে গোবিন্দগঞ্জে বিদ্যালয়ে দুর্বৃত্তের হামলা, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ১৫ গাইবান্ধায় শিশু অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেফতার দুই সুন্দরগঞ্জে অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব রোধে সচেতনতামূলক মতবিনিময় সভা ডেঙ্গু প্রতিরোধে সুন্দরগঞ্জ ডিডব্লিউ সরকারি কলেজে পরিচ্ছন্নতা কার্যক্রম চার মিনিটে তিন ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা, আওয়ামী লীগ নেতা গ্রেফতার শিয়ালের কামড়ে আহতদের পাশে উপজেলা প্রশাসন, নগদ অর্থ সহায়তা গাইবান্ধায় ২ হাজার ইয়াবাসহ কারবারি গ্রেফতার

ডেঙ্গু প্রতিরোধে সুন্দরগঞ্জ ডিডব্লিউ সরকারি কলেজে পরিচ্ছন্নতা কার্যক্রম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:০৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেঙ্গু প্রতিরোধে সরকারি কার্যক্রমের অংশ হিসেবে গাইবান্ধার সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি ডিগ্রি কলেজে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে কলেজ প্রাঙ্গণে এ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়।

পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবিদ মো. দেলওয়ার হোসেন প্রামাণীক। এ সময় কলেজের শিক্ষক ও স্টাফরা উপস্থিত ছিলেন।

পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে কলেজ প্রাঙ্গণ ও আশপাশের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংসে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

এ সময় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। কলেজের আশপাশে যেন পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের সচেতন থাকার আহ্বান জানান ভারপ্রাপ্ত অধ্যক্ষ।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবিদ মো. দেলওয়ার হোসেন প্রামাণীক বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ নয়, প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়া প্রয়োজন। কলেজ ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যেও এ বিষয়ে সচেতনতা তৈরি করতে আমরা নিয়মিত কার্যক্রম চালিয়ে যাব।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
ডেঙ্গু প্রতিরোধে সুন্দরগঞ্জ ডিডব্লিউ সরকারি কলেজে পরিচ্ছন্নতা কার্যক্রম

আপডেট সময় : ০৫:০৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬