ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ২০ বছর পর সার্জেন্ট পদে ৮৪ ও এসআই পদে ১৬২ জন যোগ দিচ্ছেন তিন বিজ্ঞানীর ভ্রমণ বাল্যবিবাহ ও সাইবার বুলিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন বন্ধুরা পিরোজপুরে মানিক পশারীর সঙ্গে কী ঘটেছিল জানতে কমিটি গঠন করেছে মন্ত্রণালয় যৌন আবেদননির্ভর উপস্থাপনা ঠেকাতে না পেরে জাহ্নবীর আফসোস নাহিদ রানার মধ্যে সুপারস্টার হওয়ার সম্ভাবনা দেখেন বিশপ ইনানী সৈকতে গোসলে নেমেছিল ১৬ শিক্ষার্থী, ভেসে গিয়ে প্রাণ গেল একজনের তিনটি আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীর কাছে চিঠি অ্যামনেস্টির চড়া সুদে ঋণ, অন্যের সহায়তা, জমি বিক্রির টাকায় চিকিৎসা

লক্ষ্মীপুরে যাত্রীবেশে অটোরিকশায় উঠে স্বর্ণ ব্যবসায়ীর ৩০ ভরি সোনা ছিনতাই

লক্ষ্মীপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:০৭:০০ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ৭১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লক্ষ্মীপুরে যাত্রীবেশে সিএনজিচালিত অটোরিকশায় উঠে এক স্বর্ণালংকার ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৩০ ভরি সোনা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শনিবার (৩ জানুয়ারি) রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের পিয়রাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী স্বর্ণ ব্যবসায়ী শুভ পোদ্দার কমলনগর উপজেলার হাজির হাট বাজারে অবস্থিত ‘ওয়েলকাম জুয়েলার্স’-এর স্বত্বাধিকারী।

শুভ পোদ্দার জানান, তিনি প্রায় ৪০ ভরি সোনা নিয়ে সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে যান। সেখানে একটি দোকানে ১০ ভরি সোনা বিক্রি করে ২১ লাখ টাকার একটি চেক গ্রহণ করেন। পরে অবশিষ্ট প্রায় ৩০ ভরি সোনা সঙ্গে নিয়ে হাজির হাটের উদ্দেশ্যে রওনা দেন।

ফেরার পথে জেলা শহর থেকে একটি অপরিচিত সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন তিনি। ওই অটোরিকশায় আগে থেকেই এক নারী ও এক পুরুষ যাত্রী ছিলেন। অটোরিকশাটি পিয়রাপুর এলাকায় পৌঁছালে হঠাৎ ওই নারী ও পুরুষ তার মুখ বেঁধে ফেলে সঙ্গে থাকা সোনার অলংকার ছিনিয়ে নেয়। এ সময় অটোরিকশার চালকও ঘটনার সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ করেন তিনি। তবে তার পকেটে থাকা ২১ লাখ টাকার চেকটি ছিনতাইকারীরা নেয়নি।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। অপরাধীদের শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণের কাজ চলছে।

এ বিষয়ে জেলা বাজুসের সভাপতি সমীর কর্মকার বলেন, সোনার অলংকার ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। এ ধরনের ঘটনায় স্বর্ণ ব্যবসায়ীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
লক্ষ্মীপুরে যাত্রীবেশে অটোরিকশায় উঠে স্বর্ণ ব্যবসায়ীর ৩০ ভরি সোনা ছিনতাই

আপডেট সময় : ০৯:০৭:০০ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬