ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের দায়ে দুইজনের কারাদণ্ড

শেরপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৪৫:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ৬১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় অবৈধভাবে বালু পরিবহনের দায়ে দুইজনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৪ জানুয়ারি) ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার হালচাটি গ্রামের মো. জসিম উদ্দিন (২২) এবং চাপাঝোড়া গ্রামের রাকিবুল ইসলাম (২০)।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা অমান্য করে একটি অসাধু চক্র উপজেলার বিভিন্ন নদী, খাল ও ঝোড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বালু পরিবহনের সময় দুই চালককে হাতেনাতে আটক করা হয়।

অভিযানে একটি মাহিন্দ্রা ট্যাফে ট্রাক্টর ও ছয়টি ব্যাটারিচালিত ভ্যান জব্দ করা হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অন্যান্য সংশ্লিষ্টরা পালিয়ে যায়।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মো. জসিম উদ্দিনকে ২৫ দিন এবং রাকিবুল ইসলামকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল বলেন, অবৈধভাবে বালু পরিবহনের দায়েই এই শাস্তি দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের দায়ে দুইজনের কারাদণ্ড

আপডেট সময় : ০৮:৪৫:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬