ঢাকা ০১:২১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

হাড়কাঁপানো শীতে যশোরের মানুষ চরম দুর্ভোগে

যশোর প্রতিনিধি 
  • আপডেট সময় : ০৮:২২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরে টানা শীতের দাপটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দুই দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হওয়ার পরও শীতের তীব্রতা কমেনি। বরং কুয়াশা ও হিমেল হাওয়ায় সাধারণ মানুষ দুর্ভোগে পড়ছেন।

রোববার (৪ জানুয়ারি) যশোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে শ্রীমঙ্গলে, ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার ও শুক্রবারও যশোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল যথাক্রমে ৭.৮ ও ৮ ডিগ্রি সেলসিয়াস।

যশোরে শনিবার রাত থেকেই ঘন কুয়াশা নেমে আসে। রোববার সকালেও সূর্য উঠলেও ক্ষীণ আলো শীত কমাতে পারেনি। দিনের বেলা কুয়াশা সরলেও শীতের তীব্রতা এখনও মানুষকে কাঁপিয়ে তুলছে। মোটা জ্যাকেট ও মাফলারে ঢাকা মানুষকে রাস্তায় জবুথবু হয়ে হাঁটতে দেখা গেছে। হাড়কাঁপানো শীতে ঘর থেকে বের হননি অনেকে। সবচেয়ে দুর্ভোগে পড়েছেন দিন আনা, দিন খাওয়া মানুষরা।

নাজির শংকরপুর এলাকার রিকশাচালক আবুল কাশেম জানান, সকাল ও রাতে শীতের কারণে রিকসা চালানো কঠিন হয়ে যাচ্ছে। তবু রোজগারের তাগিদে বাইরে বের হতে হয়। সদরের বলাডাঙ্গা কাজীপুর এলাকার শ্রমিক রহিম আলী বলেন, গত চারদিন কাজ পাননি। শনিবার সামান্য কাজ করে পাওয়া টাকা দিয়ে বাজারঘাট চলে। আজ কীভাবে খাবার জুটবে, জানেন না।

শীতে কেবল গরম কাপড়ই যথেষ্ট হচ্ছে না। তাই কাঠ, খড়কুটো বা কাগজ জ্বালিয়ে শরীরকে উষ্ণ রাখা হচ্ছে। শহরের রেলস্টেশন, বাসটার্মিনাল ও অফিস-আদালতের বারান্দায় রাত কাটানো মানুষগুলোও শীতে জবুথবু অবস্থায় থাকতে দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
হাড়কাঁপানো শীতে যশোরের মানুষ চরম দুর্ভোগে

আপডেট সময় : ০৮:২২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬