ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৃহত্তর জাতীয় সরকার গঠনের আহ্বান নেতানিয়াহুর, আজ বৈঠকে বসছেন বিরোধীরা আয়–উপার্জনে বরকত পেতে নবীজির শেখানো ৫ আমল ক্ষমতাসীনেরা মধ্যবর্তী নির্বাচনে জেতে না, তবে আমরা জোর চেষ্টা চালাচ্ছি: ট্রাম্প তাহসিফ সাউরির মৃত্যু: রিমান্ডে থাকা দীপ ও তরুণীকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ লক্কড়ঝক্কড় বাসে শুধু ‘স্টিকার’ বদল, বাকি সব আগের মতো বিদেশি ঋণের খোঁজে ডলার নাকি পান্ডা বন্ড, কোন পথে সরকার দলীয় নেতার সমর্থন হারানোর দিনই আল–সাইয়েদের তহবিলে রেকর্ড অর্থ চুম্বন, প্রেম থেকে ঝগড়া, ‘বিগ বস’–এ আলোচিত কে এই নন্দিনী জামায়াতের কেন্দ্রীয় কমিটিতে নারী নেই, টিআইবির এ তথ্য অসত্য: মিয়া গোলাম পরওয়ার জগন্নাথ বিশ্ববিদ্যালয়: নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত অভিযোগে প্রাক্তন ছাত্রকে মারধর করে পুলিশে দিল ছাত্রদল

অপহরণের পর পাঁচ দিন আটকে নির্যাতন, দুই মাসেও মামলা নেয়নি পুলিশ

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:১৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সাদুল্লাপুরে মাত্র ৭ হাজার টাকা লেনদেনকে কেন্দ্র করে বিপুল প্রামাণিক (৫০) নামে এক ব্যক্তিকে অপহরণ করে পাঁচ দিন আটকে রেখে অমানবিক নির্যাতন, এক লাখ টাকা মুক্তিপণ দাবি এবং জোরপূর্বক ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে। তবে ঘটনার প্রায় দুই মাস পেরিয়ে গেলেও থানায় দেওয়া লিখিত এজাহার মামলা হিসেবে গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

ভুক্তভোগী বিপুল প্রামাণিক উপজেলার খোর্দ্দ কোমরপুর ইউনিয়নের খোর্দ্দ মোজাহিদপুর গ্রামের মৃত এতাজল হক প্রামাণিকের ছেলে। অভিযুক্ত আরিফুল ইসলাম একই ইউনিয়নের ঘেগার বাজার (খোদা বকস) গ্রামের মৃত সৈয়দার সরকারের ছেলে।

লিখিত এজাহার, ভুক্তভোগী ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে আরিফুল ইসলামের কাছ থেকে ৭ হাজার টাকা ধার নিয়েছিলেন বিপুল প্রামাণিক। পাওনা টাকা পরিশোধ করলেও আরিফুল ইসলাম পুনরায় একই টাকা দাবি করতে থাকেন। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

অভিযোগে বলা হয়েছে, গত ২০ মে রাত সাড়ে ৯টার দিকে বাড়ি ফেরার পথে শাহানুর মিয়ার সুপারি বাগানসংলগ্ন এলাকায় পৌঁছালে আগে থেকেই ওঁৎ পেতে থাকা আরিফুল ইসলাম, নিশাত মিয়া, আপেল মিয়া, ফারুক মিয়া, ফুল বাবুসহ ১০ থেকে ১২ জন তাকে জোরপূর্বক একটি অটোরিকশায় তুলে নিয়ে যান। পরে তাকে সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম এলাকায় নিয়ে পাঁচ দিন আটকে রাখা হয়। ওই সময় তার কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে লাঠি, লোহার রড ও শাবল দিয়ে মারধরের পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে বারবার বৈদ্যুতিক শক দিয়ে নির্যাতন করা হয়।

ভুক্তভোগীর অভিযোগ, অপহরণকারীরা তার মেয়ে বিথি আক্তারের মোবাইল ফোনে কল করে মুক্তিপণের টাকা দাবি করে এবং টাকা না দিলে তাকে হত্যা করার হুমকি দেয়। একপর্যায়ে ১০০ টাকা মূল্যমানের পাঁচটি ফাঁকা নন-জুডিশিয়াল স্ট্যাম্প ও কয়েকটি সাদা কাগজে জোরপূর্বক তার স্বাক্ষর ও টিপসই নেওয়া হয়।

অভিযোগ অনুযায়ী, ২৫ মে বিকেলে অভিযুক্তরা তাকে খোর্দ্দ কোমরপুর বাজারে ফেলে রেখে চলে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শরীরে বৈদ্যুতিক শকের আলামত পান বলে দাবি করেছেন ভুক্তভোগী।

এ ঘটনায় বিপুল প্রামাণিক সাদুল্লাপুর থানায় একটি লিখিত এজাহার দাখিল করেন। এজাহারে আরিফুল ইসলাম, নিশাত মিয়া, আপেল মিয়া, ফারুক মিয়া, ফুল বাবুসহ আরও ৫ থেকে ৭ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। কিন্তু অভিযোগ জমা দেওয়ার প্রায় দুই মাস পার হলেও সেটি মামলা হিসেবে নথিভুক্ত হয়নি।

ভুক্তভোগী বিপুল প্রামাণিক বলেন, ‘আমাকে পাঁচ দিন আটকে রেখে অকথ্য নির্যাতন করা হয়েছে। মুক্তিপণের জন্য চাপ দেওয়া হয়েছে। শরীরে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে। থানায় লিখিত এজাহার দেওয়ার পরও মামলা হয়নি। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার চাই।’

অভিযুক্তদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম. হাবিবুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
অপহরণের পর পাঁচ দিন আটকে নির্যাতন, দুই মাসেও মামলা নেয়নি পুলিশ

আপডেট সময় : ০৩:১৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬