ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১০ বছরেও জ্বলেনি সুন্দরগঞ্জ পৌর শ্মশানের চুল্লি, নকশা বদলে কাজে নেমেছেন স্থানীয়রা ভুয়া সিআইডি পরিচয়ে ডলার হাতিয়ে নেওয়ার চেষ্টা, তিন যুবক গ্রেফতার গোবিন্দগঞ্জে ঝটিকা মিছিলের পর সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানালেন মিজান বন্যাদুর্গত সাতকানিয়া-লোহাগাড়ায় অর্থমন্ত্রীর সরেজমিন পরিদর্শন টেকসই ব্লকবাঁধ নির্মাণের দাবিতে হাতিয়া উন্নয়ন ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত রাস্তার ওপর গ্যাস পাইপলাইন ২০ দিনেও ব্যবস্থা নেই, দোখলায় বড় দুর্ঘটনার শঙ্কা ‘এটাই সেই বাংলা, যেখানে ব্রিটিশদের পতন হয়েছে’: সারজিস আলম জুলাই পদযাত্রায় এনসিপির মঞ্চে বক্তব্য শেষে ‘জয় বাংলা’ স্লোগান আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

জুলাই পদযাত্রায় এনসিপির মঞ্চে বক্তব্য শেষে ‘জয় বাংলা’ স্লোগান

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:১০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সাদুল্লাপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির পদযাত্রা ও পথসভায় বক্তব্য শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে সাদুল্লাপুর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত পথসভায় বক্তব্য শেষে এনসিপির মনোনীত উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী ও সাদুল্লাপুর উপজেলা শাখার আহ্বায়ক সফিজাল ইসলাম ‘জয় বাংলা’ স্লোগান দেন।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক সাদিয়া ফারজানা দিনা, সংগঠক নাজমুল হাসান সোহাগ, কেন্দ্রীয় সদস্য ফিহাদুর রহমান দিবস, গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক এস এম খাদেমুল ইসলাম খুদি, উপজেলা শাখার সদস্য সচিব আতিকুর রহমান আতিকসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তব্য শেষে দেওয়া ওই স্লোগানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা ও নানা প্রতিক্রিয়া শুরু হয়।

ফেসবুক ব্যবহারকারী রবিন চাকলাদার মন্তব্য করেন, ‘বহুদিনের পিরিতি কি একদিনে নষ্ট হয়, জয় বাংলা।’

রবিউল ইসলাম তুহিন নামের আরেক ব্যবহারকারী মন্তব্য করেন, ‘জয় বাংলার যাদের মনের মধ্যে, তারা কি দেশের মানুষের কথা ভাবতে পারে? তাদের চিন্তা-ভাবনা বাংলাদেশকে নিয়ে নয়, তারা দিল্লিকে মনে ধারণ করে।’

এ ছাড়া মো. আব্দুল আজিজ সরদার নামে একজন ব্যবহারকারী মন্তব্য করেন, ‘এটা আবার নতুন কী ভাইয়া! খুদির মতো একজন বামপন্থী, যে লীগের ছায়াতলে বড় হয়েছে, সেও আবার এনসিপির বিশাল নেতা!!’

এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় বা স্থানীয় নেতাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
জুলাই পদযাত্রায় এনসিপির মঞ্চে বক্তব্য শেষে ‘জয় বাংলা’ স্লোগান

আপডেট সময় : ১০:১০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬