ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

কাউনিয়া প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণ সভা ও দোয়া মাহফিল

রংপুর ব্যুরো
  • আপডেট সময় : ০৪:১৬:৩২ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুরের কাউনিয়া প্রেসক্লাবের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) বিকেলে জিন্নাহ চম্পা ফাউন্ডেশন হল রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি শাহ মোবাশ্বেরুল ইসলাম রাজু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

বক্তারা মরহুমার রাজনৈতিক ত্যাগ, দেশের গণতান্ত্রিক আন্দোলনে অবদান এবং তাঁর আপসহীন নেতৃত্বের কথা তুলে ধরেন।

সিনিয়র সহ-সভাপতি আব্দুল কুদ্দুস বসুনিয়া এবং ‘প্রত্যাশার আলো’ পত্রিকার সম্পাদক ও প্রেসক্লাবের সহ-সভাপতি সারওয়ার আলম মুকুল উপস্থিত অতিথিদের সামনে বক্তৃতা করেন।

অনুষ্ঠানে বিএনপির রংপুর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রওশনারা রতনা ছাড়াও প্রেসক্লাবের সহ-সভাপতি মিজানুর রহমান মিটুল, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আহসান শামীম, কোষাধ্যক্ষ আমজাদ হোসেন, আইন বিষয়ক সম্পাদক আশরাফুল হাবিব তুষার, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম এবং দপ্তর সম্পাদক সজিবসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মরহুমার রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মাহফিলে প্রেসক্লাবের সকল সদস্য এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
কাউনিয়া প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণ সভা ও দোয়া মাহফিল

আপডেট সময় : ০৪:১৬:৩২ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬