ঢাকা ০১:৫০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

সুন্দরবনে রিসোর্ট মালিক ও দুই পর্যটক অপহৃত, উদ্ধার অভিযান জোরদার

বাগেরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:০৬:০৪ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ থেকে এক রিসোর্ট মালিক ও ঢাকা থেকে আসা দুই পর্যটককে বনদস্যুরা অপহরণ করেছে বলে খবর পাওয়া গেছে।

শনিবার (৩ জানুয়ারি) রাতে দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে ঘাগরামারী টহল ফাঁড়ি সংলগ্ন কেনুয়ার খালের মুখ থেকে তাদের অপহরণ করা হয়। অপহৃতরা হলেন রিসোর্ট মালিক শ্রীপতি বাছাড় ও পর্যটক মো. সোহেল এবং মো. জনি। প্রথমে বনদস্যুরা নারী-পুরুষসহ পাঁচজনকে জিম্মি করে রাখে। পরে দুই নারী পর্যটককে রাতেই রিসোর্টে ফেরত দেয়, তবে রিসোর্ট মালিক ও দুই পুরুষ পর্যটক এখনও দস্যুদের জিম্মি অবস্থায় রয়েছেন। দস্যুরা মোটা অংকের মুক্তিপণ দাবি করেছে।

বনবিভাগের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জানান, ঘটনাটি সম্পর্কে বিস্তারিত তথ্য নিশ্চিতভাবে পাওয়া যায়নি।

দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানিয়েছেন, থানা পুলিশ, নৌপুলিশ ও কোস্টগার্ডের যৌথ অভিযান অব্যাহত রয়েছে এবং অপহৃতদের উদ্ধার করার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরবনে রিসোর্ট মালিক ও দুই পর্যটক অপহৃত, উদ্ধার অভিযান জোরদার

আপডেট সময় : ০৪:০৬:০৪ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬