ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাল্যবিবাহ ও সাইবার বুলিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন বন্ধুরা পিরোজপুরে মানিক পশারীর সঙ্গে কী ঘটেছিল জানতে কমিটি গঠন করেছে মন্ত্রণালয় যৌন আবেদননির্ভর উপস্থাপনা ঠেকাতে না পেরে জাহ্নবীর আফসোস নাহিদ রানার মধ্যে সুপারস্টার হওয়ার সম্ভাবনা দেখেন বিশপ ইনানী সৈকতে গোসলে নেমেছিল ১৬ শিক্ষার্থী, ভেসে গিয়ে প্রাণ গেল একজনের তিনটি আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীর কাছে চিঠি অ্যামনেস্টির চড়া সুদে ঋণ, অন্যের সহায়তা, জমি বিক্রির টাকায় চিকিৎসা জলবায়ু অর্থায়ন প্রয়োজনের তুলনায় সামান্য ভারী পাথর ওঠানোর কার্যকর সরল যন্ত্র লিভার ইন্ডিয়া জোটের রামলীলা ময়দানের সমাবেশের প্রতি সমর্থন জানাল সিজেপি

থানায় বসে ওসিকে হুমকি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা আটক

হবিগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৩৩:১৭ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্য সচিব মাহদী হাসানকে আটক করেছে পুলিশ। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় জেলা শহরের শায়েস্তানগর এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার বিকেলে মাহদী হাসানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন স্বাক্ষরিত ওই চিঠি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়।

শোকজ নোটিশে বলা হয়, শুক্রবার শায়েস্তাগঞ্জ থানায় মাহদী হাসানের দেওয়া কিছু অনাকাঙ্ক্ষিত বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, যা সংগঠনের আদর্শের সঙ্গে সাংঘর্ষিক এবং জনপরিসরে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। এ বিষয়ে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে সংগঠনের সব সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে শায়েস্তাগঞ্জ থানার ভেতরে ওসির সঙ্গে বাগ্বিতণ্ডার একপর্যায়ে মাহদী হাসান হুমকিমূলক বক্তব্য দেন। পরে ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।

ভিডিওতে দেখা যায়, তিনি নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয় দিয়ে বিভিন্ন সহিংস ঘটনার কথা উল্লেখ করে ওসিকে ভয়ভীতি দেখান। এ ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হলে পুলিশ তাকে আটক করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
থানায় বসে ওসিকে হুমকি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা আটক

আপডেট সময় : ০২:৩৩:১৭ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬