ঢাকা ০১:২২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

গাইবান্ধায় বাস-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, আহত ২

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:২৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ফেরদৌস মিয়া (৫০) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত দুইজন নারী গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী মহাসড়কের মাঠেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফেরদৌস মিয়া সাদুল্লাপুর উপজেলার খোদ্দ কোমরপুর ইউনিয়নের কিসামত দুর্গাপুর এলাকার আলতাফ হোসেনের ছেলে।

আহতদের মধ্যে শাপলা বেগম একই এলাকার সিরাজুল ইসলাম মেম্বারের মেয়ে। অপরজনের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক নিহত হন। এ সময় অটোরিকশায় থাকা শাপলা বেগম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম খান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
গাইবান্ধায় বাস-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, আহত ২

আপডেট সময় : ০৪:২৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬