ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

পিরোজপুর-৩ আসনে এনসিপি মনোনীত শামীম হামিদীর প্রার্থিতা বৈধ

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৪৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ (মঠবাড়ীয়া) আসনে ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী ড. শামীম হামিদীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিঝান স্মৃতি সভাকক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই ঘোষণা দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,শনিবার সকাল থেকেই প্রার্থীদের দাখিলকৃত নথিপত্র, হলফনামা ও অন্যান্য তথ্যাদি যাচাই-বাছাই কার্যক্রম চলছিল। দুপুর ২:৩০ মিনিটে রিটার্নিং কর্মকর্তা ও পিরোজপুর জেলা প্রশাসক আবু সাইদ এনসিপি মনোনীত ড. শামীম হামিদীর দাখিলকৃত মনোনয়নপত্রটি সব দিক থেকে সঠিক ও ত্রুটিমুক্ত উল্লেখ করে বৈধ ঘোষণা করেন।

এ সময় ড. শামীম হামিদীর পক্ষে উপস্থিত ছিলেন তার প্রস্তাবক, সমর্থক এবং দলের সিনিয়র নেতৃবৃন্দ। প্রার্থীতা বৈধ হওয়ার খবরে এনসিপি’র নেতাকর্মী ও মঠবাড়ীয়ার সাধারণ সমর্থকদের মধ্যে আনন্দ ও স্বস্তি বিরাজ করছে।

প্রার্থীতা বৈধ হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলীয় নেতাকর্মীরা জানান, নির্বাচন কমিশনের এই স্বচ্ছ প্রক্রিয়াকে তারা সাধুবাদ জানান এবং প্রতীক বরাদ্দের পর পরই তারা পুরোদমে নির্বাচনী প্রচারণায় নামবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
পিরোজপুর-৩ আসনে এনসিপি মনোনীত শামীম হামিদীর প্রার্থিতা বৈধ

আপডেট সময় : ১১:৪৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬