ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

কেকেআর থেকে আনুষ্ঠানিকভাবে বাদ পড়লেন মুস্তাফিজুর রহমান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:০৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬ ১২০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আনুষ্ঠানিকভাবে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাদ পড়েছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। বিসিসিআইয়ের নির্দেশনার পর প্রয়োজনীয় অভ্যন্তরীণ প্রক্রিয়া সম্পন্ন করে এই সিদ্ধান্ত নেয় ফ্র্যাঞ্চাইজিটি।

কেকেআর তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ঘোষণায় জানায়, আইপিএলের নীতিমালা অনুযায়ী তারা বদলি খেলোয়াড় নেওয়ার অনুমতিও পেয়েছে।

এর আগে বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া জানান, সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে কেকেআরকে মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দিতে বলা হয়েছে। ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক ও রাজনৈতিক চাপের কারণেই মুস্তাফিজের আইপিএল খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।

সব মিলিয়ে সেই অনিশ্চয়তার ফলেই শেষ পর্যন্ত মুস্তাফিজুর রহমানকে দল থেকে ছাড়ার সিদ্ধান্ত নেয় কলকাতা নাইট রাইডার্স।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
কেকেআর থেকে আনুষ্ঠানিকভাবে বাদ পড়লেন মুস্তাফিজুর রহমান

আপডেট সময় : ১১:০৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬