ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে ভিজিএফের চাল কম দেওয়ার অভিযোগ, ক্ষুব্ধ উপকারভোগীরা গাইবান্ধায় শিশু সাংবাদিকতার দিনব্যাপী ফলো-আপ কর্মশালা  দেশীয় সাংস্কৃতিক সংসদ নারায়ণগঞ্জ মহানগরীর কমিটি গঠন ও শিল্পী সমাবেশ পিরোজপুরে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত রায়গঞ্জে ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে শিক্ষার্থীকে ছুরিকাঘাত গাইবান্ধায় নারীকে পথরোধ করে টাকা ছিনতাই, গ্রেফতার ২ বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ দলীয় প্রভাব খাটিয়ে আবাদী জমি দখলের অভিযোগ প্রকাশ্যে বিএনপি নেতা গনি হত্যার ১৫ বছর, বিচারহীনতায় কাটছে দিন বালুবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধায় শিশু সাংবাদিকতার দিনব্যাপী ফলো-আপ কর্মশালা 

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:২৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফের সহোযোগিতায়, শিশুদের মধ্যে সাংবাদিকতার মৌলিক জ্ঞান ও গণমাধ্যম সচেতনতা তৈরির লক্ষ্যে গাইবান্ধায় হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের দিনব্যাপী শিশু সাংবাদিকতার ফলোআপ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৫ মে) সকালে গাইবান্ধা শহরের সার্কুলার রোডস্থ দেশি ভোজ কমিনিটি রেস্টুরেন্ট কনফারেন্স মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ খলিলুর রহমান , বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি রেজাউল ইসলাম, সময় টিভির গাইবান্ধা প্রতিনিধি হেদায়েতুল ইসলাম বাবু, সাদুল্লাপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি শহিদুল হক, হ্যালোর জেলা তত্ত্বাবধায়ক ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের গাইবান্ধা প্রতিনিধি তাজুল ইসলাম রেজা।

কর্মশালায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১০জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। এতে শিশুদের সংবাদ লেখা, তথ্য সংগ্রহ, সাক্ষাৎকার গ্রহণ, ছবি ও ভিডিও ধারণ, নৈতিক সাংবাদিকতা এবং সত্যনিষ্ঠ প্রতিবেদন তৈরির বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

বক্তারা বলেন, শিশু বয়স থেকেই সাংবাদিকতার নৈতিকতা ও দায়িত্ববোধ সম্পর্কে সচেতন করা গেলে তারা ভবিষ্যতে সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিক হিসেবে গড়ে উঠবে। একই সঙ্গে এ ধরনের কর্মশালা শিশুদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
গাইবান্ধায় শিশু সাংবাদিকতার দিনব্যাপী ফলো-আপ কর্মশালা 

আপডেট সময় : ০৪:২৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬