ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইবান্ধায় নারীকে পথরোধ করে টাকা ছিনতাই, গ্রেফতার ২ বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ দলীয় প্রভাব খাটিয়ে আবাদী জমি দখলের অভিযোগ প্রকাশ্যে বিএনপি নেতা গনি হত্যার ১৫ বছর, বিচারহীনতায় কাটছে দিন বালুবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে ২০ বসতঘর ছাই অনলাইন পোর্টালের আড়ালে ইয়াবা ব্যবসা, কথিত সাংবাদিকসহ গ্রেফতার ৫ সুনামগঞ্জে দুইদিন প্রতিদিন ৮ ঘণ্টা করে গ্যাস সরবরাহ বন্ধ জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার রচিত ৫টি বইয়ের মোড়ক উন্মোচন সুন্দরগঞ্জে কুকুরের জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিন কার্যক্রম শুরু

দলীয় প্রভাব খাটিয়ে আবাদী জমি দখলের অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৩৫:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ১২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি সদর উপজেলার গাবখান বাজার সংলগ্ন এলাকায় দলীয় প্রভাব খাটিয়ে পৈতৃক ও ক্রয়সূত্রে মালিকানাধীন আবাদী জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সাঈদা সুলতানা সাথী এ বিষয়ে প্রতিকার ও নিরাপত্তা চেয়ে ঝালকাঠি সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

সাঈদা সুলতানা সাথী ওই এলাকার মৃত মো. আবদুল আউয়ালের কন্যা এবং বর্তমানে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গাবখান মৌজার জেএল নং-১৩৬-এর বিভিন্ন খতিয়ান ও দাগভুক্ত প্রায় ৯০ শতাংশ জমিতে গত তিন বছর ধরে মেহেদি হাসান নাসির নামে এক ব্যক্তি বর্গা চাষ করে আসছিলেন। চলতি বছর থেকে পরবর্তী তিন বছরের জন্য সেখানে উন্নত মানের ঘাস চাষের চুক্তি হয়।

অভিযোগে উল্লেখ করা হয়, গাবখান এলাকার মো. রফিকুল্লাহ রফিক মৃধা ও মো. মোস্তফা মৃধাসহ একটি সংঘবদ্ধ চক্র বর্গাদার নাসিরকে বিভিন্ন প্রলোভন ও হুমকি দিয়ে জমিটি হস্তগত করার চেষ্টা করছে। গত ১০ মে রোববার বিকেলে বর্গাদার নাসির অফিসিয়াল কাজে ঢাকায় অবস্থান করার সুযোগে অভিযুক্তরা ভাড়াটে লোক নিয়ে ওই জমির প্রায় ৬০ শতাংশ অংশে বালু ফেলে দখলের পাঁয়তারা করে।

সাঈদা সুলতানা সাথী বলেন, বিবাদীরা স্থানীয়ভাবে স্বেচ্ছাসেবক দলের পরিচয় দিয়ে দলীয় প্রভাব খাটানোর চেষ্টা করছে। তারা আবাদী জমিতে বালু ফেলে ফসল নষ্ট করেছে এবং সেখানে মজিবর রহমান মুন্সি, আজিবর রহমান মুন্সি ও হাসান মো. ইবান সিকদারের নামে সাইনবোর্ড ঝুলিয়ে ৫৭ শতাংশ জমির ভুয়া মালিকানা দাবি করছে।

তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা বিভিন্ন সময়ে তাদের ভিটাবাড়ি থেকে মালামাল চুরি ও বিনষ্ট করেছে। বর্তমানে তিনি নিজ জন্মভিটায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং বিবাদীরা যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে বলে আশঙ্কা করছেন।

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, জমি দখলের চেষ্টার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
দলীয় প্রভাব খাটিয়ে আবাদী জমি দখলের অভিযোগ

আপডেট সময় : ১২:৩৫:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬