ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি কাজে নতুনদের সুযোগ, বদলাচ্ছে ঠিকাদার বাছাই আওয়ামী লীগের নেতা-কর্মীসহ আটক-গ্রেপ্তার ৪৯ জন পায়রা বন্দরে বিদেশি জাহাজ আসা কমছে ভারতের মধ্যে প্রথম কলকাতায় প্রতিষ্ঠিত হবে ম্যাজিক ইনস্টিটিউট উড়োজাহাজ কেনার চুক্তির আগে সম্ভাব্যতা যাচাই হয়েছে কি না, সংসদীয় কমিটিতে প্রশ্ন ‘ট্রাইব্যুনালে শুধু পলাতক আসামিদের বিচার হয়’—জামায়াত নেতার এমন বক্তব্য অসত্য: প্রসিকিউটর কক্সবাজারে নলকূপ খননে গ্যাস নির্গত হয়ে আগুন, যা জানাল পেট্রোবাংলা বেসরকারি খাতের ৫৫% কর্মী এআই ব্যবহার করেন, মেটলাইফের জরিপ প্রথমবার পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১৩ জন, সবাই অকৃতকার্য ঘর হারিয়েও গল্প বলা থামেনি তাঁদের

গাইবান্ধায় জামায়াতে ইসলামীর জেলা পর্যায়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৪৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা মজলিসে শূরা, কর্মপরিষদ, জেলা ইউনিট (পুরুষ ও মহিলা), উপজেলা আমীর-সেক্রেটারি এবং ছাত্র ইসলামী আন্দোলনের সাবেক জনশক্তিকে নিয়ে পৃথক বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ মে) জেলা জামায়াতের কার্যালয় দারুল আমান ট্রাস্টে এ সভা অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, গাইবান্ধা জেলা আমীর ও গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল করিমের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকারের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুড়িগ্রাম জেলা আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার।

এ ছাড়া উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার সাবেক আমীর ডা. আব্দুর রহিম সরকার, জেলা নায়েবে আমীর ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, জেলা নায়েবে আমীর ও গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মাজেদুর রহমান, রাজনৈতিক সেক্রেটারি ও গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান ও মো. ফয়সাল কবির রানা, জেলা শিবিরের সাবেক সভাপতি ফেরদৌস সরকার রুম্মান, জেলা শিবিরের সভাপতি ইউসুফ আল কারযাভী, সেক্রেটারি মো. ফাহিম মণ্ডলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল হালিম বলেন, দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে সংগঠনের সকল পর্যায়ের জনশক্তিকে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করতে হবে। জান ও মালের কুরবানির মাধ্যমে সংগঠনকে আরও সুসংগঠিত করতে হবে।

তিনি বলেন, জনগণের সেবায় এগিয়ে আসা এবং সাংগঠনিক দায়িত্ব পালনে সময়, শ্রম ও অর্থের ত্যাগ বৃদ্ধি করতে হবে। আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে জনসম্পৃক্ততা আরও বাড়ানোর আহ্বান জানান তিনি।

প্রাক্তন জনশক্তিকে উদ্দেশ করে তিনি বলেন, ছাত্রজীবনের অভিজ্ঞতা ও ত্যাগকে বর্তমান আন্দোলনে কাজে লাগাতে হবে। নৈতিক দৃঢ়তা বজায় রেখে সংগঠনকে শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন তিনি।

তিনি আরও বলেন, সংগঠনের মূল লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। এজন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
গাইবান্ধায় জামায়াতে ইসলামীর জেলা পর্যায়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:৪৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬