ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের মধ্যে প্রথম কলকাতায় প্রতিষ্ঠিত হবে ম্যাজিক ইনস্টিটিউট উড়োজাহাজ কেনার চুক্তির আগে সম্ভাব্যতা যাচাই হয়েছে কি না, সংসদীয় কমিটিতে প্রশ্ন ‘ট্রাইব্যুনালে শুধু পলাতক আসামিদের বিচার হয়’—জামায়াত নেতার এমন বক্তব্য অসত্য: প্রসিকিউটর কক্সবাজারে নলকূপ খননে গ্যাস নির্গত হয়ে আগুন, যা জানাল পেট্রোবাংলা বেসরকারি খাতের ৫৫% কর্মী এআই ব্যবহার করেন, মেটলাইফের জরিপ প্রথমবার পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১৩ জন, সবাই অকৃতকার্য ঘর হারিয়েও গল্প বলা থামেনি তাঁদের গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম দেশে আলু চাষ কমছে, পেঁয়াজের বাড়ছে; কারণ কী অন্য আসামিদের সঙ্গে জিয়াউলকে আনলে সবাই আক্রান্ত হতে পারেন—এই বুদ্ধি কোথায় পেলেন: প্রসিকিউশনকে প্রশ্ন ট্রাইব্যুনালের

অবৈধভাবে মাটি কাটার দায়ে জরিমানা, ভেকু বিনষ্ট ও ট্রাক জব্দ

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:০৬:২৫ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় অবৈধভাবে মাটি কাটা ও বিক্রি বন্ধে রাতভর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে অর্থদণ্ড প্রদান, ভেকু মেশিন বিনষ্ট এবং অবৈধ ট্রাক জব্দ করা হয়েছে।

শনিবার (৯ মে) দিবাগত রাতে কালিহাতী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পটল এলাকার কদিম হামজানী এবং এলেঙ্গা পৌরসভার মহেলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম এবং কালিহাতী থানা পুলিশ।

অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তিন লাখ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। একই সঙ্গে অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত দুটি এক্সকেভেটর বা ভেকু মেশিন বিনষ্ট করা হয় এবং দুটি অবৈধ বালুবাহী ড্রাম ট্রাক রাষ্ট্রীয় হেফাজতে নেওয়া হয়।

এ বিষয়ে ইউএনও মো. খায়রুল ইসলাম বলেন, জনস্বার্থে অবৈধ মাটি কাটা ও পরিবেশ ধ্বংসকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
অবৈধভাবে মাটি কাটার দায়ে জরিমানা, ভেকু বিনষ্ট ও ট্রাক জব্দ

আপডেট সময় : ০৭:০৬:২৫ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬