ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভৌতিক নয়, হ্যালোউইনে তারকাদের সাজে নস্টালজিয়া সবাইকে এক কক্ষে নিয়ে ডাকাতেরা বলে, ‘চিৎকার করলে বোম মেরে উড়িয়ে দেব’ আঞ্চলিক কাব ক্যাম্পুরিতে অংশ নিয়েছে বাবুডাইং কাব স্কাউট দল খারাপ ফলাফল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনার নির্দেশ শিক্ষামন্ত্রীর সন্তানের ওপর বাবা-মায়ের বদদোয়া: পরিণতি কী দুই ঘণ্টা পর মেট্রোরেলের তিন স্টেশন চালু, সড়কেও যান চলাচল স্বাভাবিক সাঁতারের এই টাইমিং দিয়ে কি ‘আন্তর্জাতিক পরীক্ষায়’ পাস করা যাবে ফেসবুকে অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের ভিডিও, ‘জোরে বলো এসবিএস’ স্লোগান পৃথিবী বস্তুকে নিজের কেন্দ্রে টানে সিসিটিভি ফুটেজে তাহসিফের সঙ্গে দেখা তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড চাইল পুলিশ

বাউফলে মসজিদের টয়লেটের নামফলক নিয়ে তোলপাড়

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:২৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের রামনগর গ্রামে একটি মসজিদের পাশে মুসল্লিদের ব্যবহারের জন্য সরকারি অর্থায়নে নির্মিত একটি টয়লেটকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। টয়লেটটির দেয়ালে স্থাপিত প্রকল্পের নামফলকে নির্মাণ ব্যয় হিসেবে প্রায় দুই কোটি টাকা উল্লেখ করা হয়েছে বলে দেখা যায়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়।

জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) রাজস্ব তহবিলের অর্থায়নে মসজিদের মুসল্লিদের সুবিধার্থে এই টয়লেট নির্মাণ করা হয়। তবে নামফলকে প্রকল্প ব্যয় হিসেবে অস্বাভাবিক পরিমাণ অর্থ উল্লেখ থাকায় বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিস্ময় ও প্রশ্নের সৃষ্টি হয়। পরে টয়লেটের দেয়ালে থাকা নামফলকের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায় এবং নানা ধরনের সমালোচনার জন্ম দেয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪-২০২৫ অর্থবছরে রামনগর গ্রামের ইদু হাওলাদার বাড়ির সামনে ওই টয়লেট নির্মাণ করা হয়। প্রকল্পটির প্রকৃত ব্যয় ছিল ১ লাখ ৯৯ হাজার ৯৯৯ দশমিক ৯৩ টাকা। কিন্তু নামফলক তৈরির সময় ভুলবশত সেখানে ১ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৯৩ টাকা উল্লেখ করা হয়, যা প্রকৃত ব্যয়ের তুলনায় বহু গুণ বেশি।

এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি আব্দুল করিম হাওলাদার বলেন, টয়লেট নির্মাণের প্রকৃত ব্যয় সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা ছিল না। তবে নামফলকে প্রায় দুই কোটি টাকা লেখা দেখে গ্রামবাসী বিস্মিত হয়েছেন এবং বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

বাউফল উপজেলার এনজিও কর্মী খোকন কর্মকার বলেন, একটি মহল বিষয়টিকে ইচ্ছাকৃতভাবে বড় করে দেখানোর চেষ্টা করছে। লেখার সময় এমন ভুল হতেই পারে। কিন্তু যাচাই-বাছাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে দিয়ে বিভ্রান্তি তৈরি করা ঠিক নয়।

এ বিষয়ে বাউফল উপজেলা প্রকৌশলী আরজুরুল হক জানান, প্রকল্পটির প্রকৃত ব্যয় ছিল প্রায় দুই লাখ টাকা। নামফলক প্রিন্টিংয়ের সময় ভুল হয়েছিল, যা প্রথমে নজরে আসেনি। বিষয়টি জানার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নামফলকটি সংশোধনের উদ্যোগ নিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
বাউফলে মসজিদের টয়লেটের নামফলক নিয়ে তোলপাড়

আপডেট সময় : ০৬:২৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬