ঢাকা ০১:১৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করল জবি ছাত্রদল

জবি প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৫৮:২৮ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

রোববার (৩ মে) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনটির আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব সামসুল আরেফিনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের বিশ্ববিদ্যালয় জীবনের জন্য শুভকামনা জানানো হয়।

কর্মসূচিতে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, বিশ্ববিদ্যালয়ে নতুন করে যেসব শিক্ষার্থী ভর্তি হয়েছে, তারাই আগামী দিনের দেশ গঠনের মূল শক্তি। তাদের সুশিক্ষা, নৈতিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি বলেন, মুক্তচিন্তা, মানবিকতা ও দেশপ্রেমের চেতনা নিয়ে এগিয়ে গেলে শিক্ষার্থীরাই একদিন দেশের নেতৃত্ব দেবে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে শিক্ষার্থীদের নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। সে ক্ষেত্রে ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে থাকতে চায় এবং যেকোনো সমস্যা বা প্রয়োজনে সহযোগিতা করার চেষ্টা করবে।

কর্মসূচিতে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, মোস্তাফিজ রুমি, মো. শাহরিয়ার হোসেন, মাহমুদুল হাসান মাহমুদ, রবিউল আওয়াল, ইয়াকুব শেখ অনিক, নাহিয়ান বিন অনিক, নজরুল ইসলাম মামুন, রাশেদ আমিন, সাখাওয়াত ইসলাম খান পরাগ, রাসেল মিয়াসহ অন্যান্য যুগ্ম আহ্বায়ক ও আহ্বায়ক সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করল জবি ছাত্রদল

আপডেট সময় : ০৬:৫৮:২৮ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬