ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ, সড়ক অবরোধ দুই শিশু খেলতে গিয়ে ডোবার পানিতে, একজনের মৃত্যু গাইবান্ধায় প্রায় ৬ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস চুনতি চেকপোস্টে ধাওয়া শেষে দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩ বনশ্রীর নিরাপত্তা নিশ্চিত করতে বনশ্রী থানা নামে পৃথক থানা ও পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি শিবিরকে বিদায় বললেন সাদিক কায়েম, মেয়র পদে লড়ার সিদ্ধান্ত চূড়ান্ত মানিলন্ডারিং মামলায় আলোচিত হরিদাস চন্দ্র গ্রেফতার গাইবান্ধায় ১০৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার গাইবান্ধায় চাচাকে গলা কেটে হত্যার অভিযোগ, ভাতিজা পলাতক গাইবান্ধায় কিশোর রায়হান হত্যা: ঢাকা থেকে দুই বন্ধু গ্রেপ্তার

ফিল্ডিংয়ে হাতে কেটে গেলেও বড় শঙ্কা নেই, দ্রুত ফিরছেন নাহিদ রানা

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৪১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ৭৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ পারফরম্যান্সের পর হালকা চোটে পড়েছেন নাহিদ রানা। তবে তার ইনজুরি গুরুতর নয় বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চট্টগ্রামে তৃতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বিজ্ঞাপনের পেরেকে লেগে ডান হাতে কেটে যায় এই পেসারের। সঙ্গে সঙ্গে মাঠে চিকিৎসা দেওয়া হয় এবং ব্যান্ডেজ করা হয়। তবে সেলাইয়ের প্রয়োজন হয়নি বলে জানিয়েছেন বিসিবির মেডিকেল বিভাগের প্রধান দেবাশীষ চৌধুরী।

বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, দু’এক দিনের মধ্যেই তিনি আবার বল করতে পারবেন। সিরিজ শেষে ঢাকায় ফিরে আসা নাহিদ আপাতত বিশ্রামে আছেন।

পুরো সিরিজজুড়ে দুর্দান্ত ছন্দে ছিলেন নাহিদ রানা। তিন ম্যাচে নিয়েছেন ৮ উইকেট, যার মধ্যে দ্বিতীয় ওয়ানডেতে পেয়েছেন ৫ উইকেট। তার গতিময় বোলিংয়ে ভুগেছে নিউজিল্যান্ড ব্যাটিং লাইনআপ, যার ফলেই তিনি হয়েছেন সিরিজসেরা।

আপাতত চট্টগ্রামে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে নেই তিনি। একই সঙ্গে পাকিস্তান সুপার লিগেও তাকে আপাতত ছাড়পত্র দেওয়া হয়নি।

টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, সামনে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজকে গুরুত্ব দিয়ে তাকে ধীরে ধীরে প্রস্তুত করা হচ্ছে। বড় কোনো ঝুঁকি না নিয়ে তার পুনর্বাসনেই জোর দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
ফিল্ডিংয়ে হাতে কেটে গেলেও বড় শঙ্কা নেই, দ্রুত ফিরছেন নাহিদ রানা

আপডেট সময় : ০৯:৪১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬