ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

কুড়িগ্রামে এসএসসি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদলের মানবিক উদ্যোগ

কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:২৫:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রচণ্ড গরমে এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের কেন্দ্রের বাইরে অবস্থানরত অভিভাবকদের স্বস্তি দিতে মানবিক উদ্যোগ নিয়েছে কুড়িগ্রাম জেলা ছাত্রদল।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে শহরের চারটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এ কার্যক্রম পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো—কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয়, কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয় এবং কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসা।

এ সময় পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বসার চেয়ার, বিশুদ্ধ পানি, স্যালাইন ও চকলেট বিতরণ করা হয়। গরমে অতিষ্ঠ অভিভাবকরা এই উদ্যোগে স্বস্তি প্রকাশ করেন।

অভিভাবক মিনারা বেগম বলেন, “প্রচণ্ড গরমে খুব চিন্তায় ছিলাম। ছাত্রদলের নেতাকর্মীরা পানি ও স্যালাইন দিচ্ছে—এটা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।”

জেলা ছাত্রদলের নেতারা জানান, পরীক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা ও অভিভাবকদের কিছুটা স্বস্তি দিতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
কুড়িগ্রামে এসএসসি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদলের মানবিক উদ্যোগ

আপডেট সময় : ০৫:২৫:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬