কুড়িগ্রামে এসএসসি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদলের মানবিক উদ্যোগ
- আপডেট সময় : ০৫:২৫:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে

প্রচণ্ড গরমে এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের কেন্দ্রের বাইরে অবস্থানরত অভিভাবকদের স্বস্তি দিতে মানবিক উদ্যোগ নিয়েছে কুড়িগ্রাম জেলা ছাত্রদল।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে শহরের চারটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এ কার্যক্রম পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো—কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয়, কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয় এবং কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসা।
এ সময় পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বসার চেয়ার, বিশুদ্ধ পানি, স্যালাইন ও চকলেট বিতরণ করা হয়। গরমে অতিষ্ঠ অভিভাবকরা এই উদ্যোগে স্বস্তি প্রকাশ করেন।
অভিভাবক মিনারা বেগম বলেন, “প্রচণ্ড গরমে খুব চিন্তায় ছিলাম। ছাত্রদলের নেতাকর্মীরা পানি ও স্যালাইন দিচ্ছে—এটা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।”
জেলা ছাত্রদলের নেতারা জানান, পরীক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা ও অভিভাবকদের কিছুটা স্বস্তি দিতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।


























