ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেনা কর্মকর্তাদের সঙ্গে মোজতবা খামেনির প্রথম আনুষ্ঠানিক বৈঠক, কী নির্দেশ দিলেন নিউমার্কেটের সামনে ফুটপাতে উচ্ছেদ অভিযান, বসানো হলো গাছের চারা ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে মিরপুর পোশাক শ্রমিকদের অবরোধ, ভাঙচুর বিনার গামা রশ্মি বিকিরণ কেন্দ্র উদ্বোধন, কৃষিপণ্যের সংরক্ষণকাল বাড়বে ১২ মাস পর্যন্ত ছেলে বেঁচে নেই, এইচএসসির ফল দেখে কান্নায় ভেঙে পড়লেন বাবা দেশের আর্থিক খাত সংস্কারে ৪৫ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক শুধু শাসকের পরিবর্তন হয়েছে, রাষ্ট্রের ক্ষমতা-কাঠামোর মৌলিক পরিবর্তন হয়নি: জেএসডি হ্যালোউইনে মা শ্রীদেবীর আইকনিক ‘নাগিনা’ লুকে হইচই ফেলে দিয়েছেন জাহ্নবী সাত দফা না মানলে এক দফা অনিবার্য হয়ে উঠবে: কুষ্টিয়ায় শফিকুর রহমান বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত, চূড়ান্ত পর্ব ২৮ নভেম্বর

নীলফামারীর ডোমারে সড়ক অবরোধ ও উত্তেজনা: টোল আদায়কারীকে গণধোলাই

নীলফামারী প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:০৬:০৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ১১৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারীর ডোমার উপজেলায় ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান থেকে টোল আদায়ের প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন চালকরা।

শনিবার (সকাল সাড়ে ১১টার দিকে) ডোমার উপজেলা শহরে অটোরিকশা, রিকশা ও ভ্যান চালকরা একত্রিত হয়ে এই আন্দোলন শুরু করেন। এ সময় টানা প্রায় ৪ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন তারা।

অবরোধ চলাকালে টোল আদায়কারীর সঙ্গে চালকদের বাকবিতণ্ডা সৃষ্টি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে টোল আদায়কারী আব্দুর রশিদ গণধোলাইয়ের শিকার হন।

চালকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে টোল আদায়ের নামে তাদের হয়রানি করা হচ্ছে। মঞ্জু ইসলাম নামে এক অটোচালক জানান, সকালে গাড়ি নিয়ে বের হলে টাকা না থাকলে চাবি কেড়ে নেওয়া হয় এবং অনেক সময় মারধরের শিকারও হতে হয়।

এ বিষয়ে ইজারাদার শরিফুল ইসলাম পাপ্পু বলেন, পৌরসভার নিয়ম অনুযায়ী শহরের ভেতরে চলাচলকারী অটোরিকশা, রিকশা ও ভ্যান থেকে নির্ধারিত কর নেওয়া হয়। এজন্য বিভিন্ন টোল পয়েন্টে লোক নিয়োজিত রয়েছে।

ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী বলেন, “চাঁদাবাজদের কোনো জায়গা নেই। পৌরসভার নিয়মতান্ত্রিক কার্যক্রম চলবে, তবে কোনো ধরনের অনিয়ম বা চাঁদাবাজি বরদাস্ত করা হবে না।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
নীলফামারীর ডোমারে সড়ক অবরোধ ও উত্তেজনা: টোল আদায়কারীকে গণধোলাই

আপডেট সময় : ০১:০৬:০৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬