ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, সিএনজি জব্দ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি 
  • আপডেট সময় : ০৩:৪৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ৮৫ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জে অভিযান চালিয়ে ৮ কেজি শুকনা গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিও জব্দ করা হয়।

শুক্রবার (১৭ এপ্রিল) রাতে সুন্দরগঞ্জ-রংপুর আঞ্চলিক সড়কের উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মেসার্স বামনডাঙ্গা ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- রংপুর জেলার পীরগাছা উপজেলার আফম (সুবজপাড়া) গ্রামের মো. জাহের আলীর ছেলে মো. আসাদুল ইসলাম এবং গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর (মিয়ার বাজার) গ্রামের আমির উদ্দিন সরকারের ছেলে মো. ঈসা খাঁ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরগঞ্জ-রংপুর আঞ্চলিক সড়কের বামনডাঙ্গা ইউনিয়নের মেসার্স বামনডাঙ্গা ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট বসানো হয়। এ সময় রংপুর দিক থেকে আসা একটি সিএনজি চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা করলে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় সেটি আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে দুই মাদক কারবারির কাছ থেকে মোট ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়েছে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, সিএনজি জব্দ

আপডেট সময় : ০৩:৪৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬