সংবাদ শিরোনাম ::
যুদ্ধ নয়, কূটনৈতিক সমাধান চায় ইরান: প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ০৯:৩৬:০৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ ৫১ বার পড়া হয়েছে

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান যুদ্ধ বা অস্থিতিশীলতা চায় না; বরং সংলাপ ও কূটনৈতিক সমাধানের পক্ষেই রয়েছে। তেহরানে জরুরি সেবা সংস্থার বিভিন্ন বিভাগ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
বুধবার (১৫ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মাসুদ পেজেশকিয়ান বলেন, ইরান সবসময় গঠনমূলক আলোচনা ও কূটনীতিকে অগ্রাধিকার দেয়। তবে যুক্তরাষ্ট্র যদি চাপ প্রয়োগ বা আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টা করে, তাহলে তা কখনো সফল হবে না। ইরানের জনগণ এমন কোনো পদক্ষেপ মেনে নেবে না।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক আইন ও মানবিক নীতির পরিপন্থী হয়ে বেসামরিক মানুষ, শিশু এবং গুরুত্বপূর্ণ স্থাপনা, যেমন স্কুল ও হাসপাতাল—লক্ষ্যবস্তু করে ধ্বংস করার কোনো যুক্তি থাকতে পারে না।

























