ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাতিয়ায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:০৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর হাতিয়া উপজেলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৩ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও পুলিশের সমন্বয়ে হাতিয়া থানাধীন হাফাজিয়া বাজার ও হাতিয়া বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে সন্দেহভাজন এলাকায় তল্লাশি চালিয়ে আনুমানিক ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসার সাথে জড়িত ২ জনকে আটক করা হয়।

পরবর্তীতে জব্দকৃত গাঁজা ও আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে কোস্ট গার্ডের দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
হাতিয়ায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

আপডেট সময় : ০৫:০৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬