ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জ পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন আরেফিন আজিজ সরদার সিন্টু

খবর প্রতিদিন
  • আপডেট সময় : ০৫:১৮:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬ ৭৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি নেতা, বিশিষ্ট সমাজসেবক ও সুন্দরগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী মো. আরেফিন আজিজ সরদার সিন্টু সুন্দরগঞ্জ পৌরবাসীসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। একই সঙ্গে তিনি দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

আরেফিন আজিজ সরদার সিন্টু সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সুন্দরগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক প্রয়াত আজিজার রহমান সরদারের ছেলে। পারিবারিকভাবেই রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি আসন্ন সুন্দরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন।

তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও দানবীর হিসেবে এলাকায় সুপরিচিত। সরোবর পার্ক এণ্ড রিসোর্টের স্বত্বাধিকারী হিসেবে ব্যবসায়িক সফলতার পাশাপাশি তিনি মানবিক কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি মসজিদ, মাদরাসা ও এতিমখানার উন্নয়ন ও পরিচালনায় সহায়তা করে আসছেন। এছাড়া গরীব ও অসহায় মেয়েদের বিয়ের ব্যবস্থা, দুস্থ মানুষের চিকিৎসা সহায়তা প্রদান, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণসহ নানা ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রমে তিনি নিয়মিত ভূমিকা রেখে চলেছেন।

স্থানীয়দের মতে, মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো এবং নীরবে মানবিক কাজ করে যাওয়ার কারণে তিনি এলাকায় একজন আস্থাভাজন ও জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি পেয়েছেন। তার এসব কর্মকাণ্ড তাকে সাধারণ মানুষের আরও কাছাকাছি নিয়ে গেছে।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মাধ্যমে মানুষ আত্মশুদ্ধি, সংযম ও ত্যাগের যে শিক্ষা অর্জন করে, ঈদ সেই শিক্ষাকে বাস্তব জীবনে ধারণ করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।

তিনি আরও বলেন, ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন তা সমাজের সকল স্তরের মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে। ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাই যেন একে অপরের পাশে দাঁড়িয়ে এই আনন্দ ভাগাভাগি করতে পারে। বিশেষ করে গরীব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর মধ্যেই ঈদের প্রকৃত তাৎপর্য নিহিত রয়েছে।

আরেফিন আজিজ সরদার সিন্টু বলেন, একটি মানবিক, শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঈদের এই পবিত্র মুহূর্ত আমাদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করুক—এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

নির্বাচন প্রসঙ্গে তিনি ইঙ্গিত দেন, নির্বাচিত হলে সুন্দরগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক, সুশাসনভিত্তিক ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। নাগরিক সেবা সহজীকরণ, অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা এবং তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি তার অগ্রাধিকার থাকবে বলে জানান।

পরিশেষে তিনি সুন্দরগঞ্জ পৌরবাসীসহ দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘ঈদ মোবারক।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জ পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন আরেফিন আজিজ সরদার সিন্টু

আপডেট সময় : ০৫:১৮:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬