ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকার দুই সিটি করপোরেশনে বড় নিয়োগ হচ্ছে হানিফসহ চার আসামির অপরাধ কী, মৃত্যুদণ্ড ছাড়াও তাঁরা কী কী সাজা পেলেন নারীর ক্ষমতায়নে ধর্মের অপব্যাখ্যা ও পুরুষতন্ত্র এখনো বড় চ্যালেঞ্জ: জহির উদ্দিন স্বপন দেশে ৪৬ লাখের বেশি মামলা বিচারাধীন: আইনমন্ত্রী রামপুরায় দুই বাসের পাল্লাপাল্লিতে চাপা পড়ে প্রাণ গেল বৈদ্যুতিক মিস্ত্রির রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানির প্রথম চালান দেশে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু ঘিরে রহস্য গ্রোটো গুহাতেও সময় কাটিয়েছেন এই যুগল হোগলাবুনিয়া থেকে তাসভির… নিহত ছাত্রদল নেতার বাড়িতে গিয়ে বিচারের আশ্বাস দিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৮ শ্রমিক দগ্ধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৫৪:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ৯১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জে আকিজ কোম্পানির একটি সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় অন্তত আটজন শ্রমিক দগ্ধ হয়েছেন। আহতদের রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) রাতে বন্দর উপজেলার কদমরসুল এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ জানান, বিস্ফোরণের তীব্রতায় কারখানা ভবনের কয়েকটি কক্ষের কাঁচের প্রাচীর ভেঙে যায়। এ সময় বয়লার কক্ষে কর্মরত আটজন শ্রমিক আগুনে দগ্ধ হন এবং ভাঙা কাঁচের আঘাত পান।

তিনি আরও জানান, আহত শ্রমিকদের শরীরের কিছু অংশ পুড়ে গেছে। প্রাথমিকভাবে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে।

জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, আকিজ সিমেন্ট ফ্যাক্টরির আটজন দগ্ধকে জরুরি বিভাগে আনা হয়েছে। তবে তাদের কতো শতাংশ দগ্ধ হয়েছে তা এখনও জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৮ শ্রমিক দগ্ধ

আপডেট সময় : ১১:৫৪:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬