ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

মুন্সীগঞ্জে ১০ মাদক ব্যবসায়ী সেনাবাহিনীর হাতে আটক

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৪১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা, ২ পিস ইয়াবা, দেশীয় অস্ত্র ও ৪ লক্ষ ৯৩ হাজার ২৫ টাকাসহ ১০ জনকে আটক করেছে সেনাবাহিনীর টিম।

শনিবার (১০ জানুয়ারি) রাত ৯টার দিকে টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এতে ১০ জনকে আটক করে টঙ্গীবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনীর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বালিগাঁও এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদকসহ ১০ জনকে আটক করা হয়। আটককৃতরা মাদক ব্যবসার সাথে জড়িত। তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তারা আরও জানিয়েছেন, বাংলাদেশ সেনাবাহিনী মুন্সীগঞ্জ জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বদ্ধপরিকর। এছাড়াও যেকোনো সন্ত্রাসী ও নাশকতাকর্মে জড়িত এবং অবৈধ মাদকদ্রব্যের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
মুন্সীগঞ্জে ১০ মাদক ব্যবসায়ী সেনাবাহিনীর হাতে আটক

আপডেট সময় : ০৬:৪১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬