ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

বাউফলে খেলোয়াড়ের গায়ে গরম ভাতের মার নিক্ষেপ, বার্ন ইউনিটে ভর্তি

পটুয়াখালী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৩৩:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর বাউফলে পরিত্যক্ত মাঠে ক্রিকেট খেলার সময় ক্রিকেট বল ঘরে প্রবেশ করায় ক্ষিপ্ত হয়ে এক শিক্ষার্থীর গায়ে গরম ভাতের মার নিক্ষেপের অভিযোগ উঠেছে। এতে ওই শিক্ষার্থীর ডান হাতের প্রায় ৮০ শতাংশ দগ্ধ হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে বাউফল পৌর শহরের উপজেলা ভূমি কার্যালয়ের পাশের একটি পরিত্যক্ত মাঠে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীর নাম মোহাম্মদ নেহাল (১৫)। সে বাউফল পৌর শহরের গার্লস স্কুল সড়কের নেছার উদ্দিনের ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্র জানায়, নেহাল প্রতিদিন বিকেলে সহপাঠীদের সঙ্গে ওই মাঠে ক্রিকেট খেলত। খেলা নিয়ে এর আগেও অভিযুক্ত হালিমা বেগম (৪৫) তাদের একাধিকবার বকাঝকা করেন। শনিবার বিকেলে খেলার সময় ক্রিকেট বল হালিমা বেগমের বাড়ির আঙিনায় ঢুকে গেলে নেহাল বল আনতে গেলে তার গায়ে গরম ভাতের মার নিক্ষেপ করা হয়।

এতে নেহাল গুরুতর দগ্ধ হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুতর হওয়ায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার্ড করেন।

এ ঘটনায় নেহালের বাবা নেছার উদ্দিন অভিযুক্ত হালিমা বেগমের বিরুদ্ধে বাউফল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ অস্বীকার করে হালিমা বেগম বলেন, তিনি কাউকে উদ্দেশ্য করে গরম ভাতের মার নিক্ষেপ করেননি। ভুলবশত সেটি নেহালের হাতে লেগে থাকতে পারে।

বাউফল থানার সাব-ইন্সপেক্টর মাসুদুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
বাউফলে খেলোয়াড়ের গায়ে গরম ভাতের মার নিক্ষেপ, বার্ন ইউনিটে ভর্তি

আপডেট সময় : ০৬:৩৩:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬